তীব্র মানসিক স্বাস্থ্য সংকটে বিপর্যস্ত দখলদার বাহিনী
নিজস্ব প্রতিবেদক:
দখলদার ইসরাইলের সন্ত্রাসী সেনাবাহিনীর মধ্যে গভীর মানসিক স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে।
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে হাজার হাজার সৈন্য সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা ফিল্ড সাইকোলজিস্টের কাছে সাহায্যের জন্য যাচ্ছে।
ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান তাতসা-লর গত মার্চে জানিয়েছিলো, তখন পর্যন্ত প্রায় ১৭০০ সন্ত্রাসী সেনা মানসিক চিকিৎসা গ্রহণ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যেসব সেনা মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের এক-তৃতীয়াংশের মধ্যে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ দেখা গেছে। এই মানসিক আঘাতের মাত্রা শারীরিক আঘাতের চেয়েও বেশি হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।