তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে কাজ করতে রাজি চীন
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছে, তিস্তা প্রকল্পেয ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি চীন। এই প্রকল্প নিয়ে প্রস্তাব আমরা নিয়েছিলাম। আমরা বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। যেকোনও সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাব।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) কূটনীতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিকাব আয়োজিত এক আলোচনাসভায় সে এসব কথা বলেছে।
ইয়াও ওয়েন বলেছে, প্রধানমন্ত্রীর চীন সফরে এদেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কৃষি সহযোগিতা, ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, ডিজিটাল ইকোনোমি, শিক্ষা, গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। আবার রোহিঙ্গা সংকট আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সে বলেছে, এ নদী বাংলাদেশের নদী। অতএব তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। যেকোনো সিদ্ধান্ত আমরা সম্মান করব। তিস্তা নিয়ে প্রস্তাব দিয়েছিলাম আমরা। আমরা এখনও বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা নিয়ে সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। আমরা সেটা সম্পন্ন করি। যে পক্ষই এ প্রকল্পে কাজ করুক, দ্রুত শেষ হোক সেটা আমরা চাই। উত্তরের সমস্যার দ্রুত সমাধান হোক সেটা আমরা চাই। আর তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি আছে চীন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।