তিস্তার পানি ব্যবস্থাপনায় পাশে থাকবে ভারত -বাণিজ্য প্রতিমন্ত্রী
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী, ১৩৯২ শামসী সন , ০৮ জুলাই, ২০২৪ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছে, তিস্তার পানি ব্যবস্থাপনায় ভারত পাশে থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
গত শনিবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আহসানুল ইসলাম টিটু বলেন, তিস্তার বিষয়ে যে ধরনের পদক্ষেপ নেয়ার দরকার সে ধরনের পদক্ষেপে সহযোগিতা করবে ভারত। প্রথমবারের মতো ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে পানিবিদ্যুৎ বাংলাদেশে আনা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত তাদের উভয়ের মধ্যে সরবরাহ উন্নত করার চেষ্টা করছি। দেশীয় পণ্য ও আমদানি পণ্য সরবরাহে যেন সংকট তৈরি না হয় তা নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যখন যেখানে যে পণ্যের প্রয়োজন আমরা দ্রুত উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সেই পণ্য সরবরাহ নিশ্চিত করবো। ভোক্তাদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দেয়ার জন্য রেলওয়েকে ব্যবহার করা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যগুলো অতিদ্রুত ঢাকায় সরবরাহ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)