‘তিন শয়তানের’ আগ্রাসন সত্ত্বেও লোহিত সাগরে হামলা চলবে: আল-হুথি
ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে ‘তিন শয়তান’ আমেরিকা, ব্রিটেন ও ইসরাইলের আগ্রাসী তৎপরতা বেড়ে যাওয়া সত্ত্বেও গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো থেকে দেশটিকে বিরত রাখা যাবে না।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, গাজায় ইসরাইলি ভয়াবহ হত্যাযজ্ঞের প্রতিশোধ নিতে ইয়েমেন লোহিত সাগরে ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের ফলে তা বন্ধ হবে না।
আব্দুল-মালিক আল-হুথি বলেন, আমেরিকা বিশ্বের বেশিরভাগ দেশকে হুমকি ও ভয় দেখিয়ে পদানত করার নীতি গ্রহণ করেছে। ফিলিস্তিন প্রসঙ্গে বেশিরভাগ আরব দেশ আমেরিকার ভয়ে ভীত থাকলেও ইয়েমেন ব্যতিক্রমি অবস্থান নিয়েছে। হুথি নেতা বলেন, নয় বছরের সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের পরও ইয়েমেনের জনগণ ভীত হয়নি বরং তারা গাজা পরিস্থিতির ব্যাপারে একটি দৃঢ় অবস্থান নিয়েছে।
তিনি সংকল্প ব্যক্ত করে বলেন, আমরা তিন শয়তান আমেরিকা, ইসরাইল ও ব্রিটেনকে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছি এবং এজন্য যত ত্যাগ স্বীকার করতে হয় তা করার জন্য প্রস্তুতি নিয়েছি। এক্ষেত্রে আমাদের বিজয় নিশ্চিত।”
আল-হুথি ইয়েমেনকে একটি স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করেন যেটি মার্কিন দম্ভকে ভয় পায় না। তিনি বলেন, “লোহিত সাগরে ইয়েমেনের হামলা থেকে বাঁচার জন্য ইসরাইলের মতো আমেরিকাও নিজের জাহাজে অন্য দেশের পতাকা উড়িয়ে ছদ্মবেশ ধারন করার চেষ্টা করছে। কিন্তু তারা আমাদের হামলা থেকে বাঁচতে পারবে না।”
হুথি আনসারুল্লাহ নেতা বলেন, লোহিত সাগরের পরিস্থিতি শান্ত করার একমাত্র উপায় গাজায় আগ্রাসন বন্ধ করে সেখানে অবাধে খাদ্য ও ওষুধ প্রবেশ করতে দেয়া। তা না হলে আমাদের হামলা আরো বেড়ে যাবে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।