তিন মাসে র্যাবের জালে ৩৪৭৩ আসামি, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ আশির, ১৩৯৩ শামসী সন , ৩১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মাদক, অস্ত্র, হত্যা ও জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ দমনে চলতি বছরের প্রথম প্রান্তিকে জোরালো অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত ১ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে ৩ হাজার ৪৭৩ জনকে গ্রেপ্তার এবং বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করেছে বাহিনীটি।
সম্প্রতি র্যাবের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির এসব তৎপরতার চিত্র উঠে এসেছে।
প্রকাশিত তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত তিন মাসে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মাদক সংক্রান্ত অপরাধে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ হাজার ১১৫ জন মাদক কারবারিকে আইনের আওতায় এনেছে বাহিনীটি। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ১৪ লাখ ৪০ হাজার ৯৬২ পিস ইয়াবা, ৫ হাজার ২৬৬ কেজি গাঁজা এবং ২৪ কেজির বেশি হেরোইন। পাশাপাশি বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও ফেন্সিডিলও জব্দ করা হয়েছে।
অন্যদিকে, অবৈধ অস্ত্র উদ্ধার ও নাশকতা রোধেও অভিযান জোরদার করেছে র্যাব। এই সময়ে ৩৩১টি অস্ত্রসহ ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গত ৯ মার্চ চট্টগ্রামের সীতাকু-ের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর এক বড় অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও তাজা গোলা-বারুদসহ ২২ জন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়, যা এই ত্রৈমাসিকের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যা এবং নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধ দমনেও র্যাব তাদের দৃশ্যমান তৎপরতা দেখিয়েছে। গত তিন মাসে হত্যা মামলায় ৪৮৪ জন এবং নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ মামলায় ১৭৪ জনকে গ্রেপ্তার করেছে তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
-জ্বালানি সংকট ব্যবস্থাপনায় বাজেট সহায়তা দেবে এআইআইবি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংসস্তূপের ভেতর থেকেই দখলদারদের সামরিক যানকে এভাবে টার্গেট করে ধ্বংস করেছেন বীর যোদ্ধারা।
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার জ্বালানি তেল জব্দ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাম্পে মিলছে সীমিত তেল, রোদে পুড়ছেন অপেক্ষমাণ গ্রাহকেরা
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ লাশ উদ্ধার
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতে বেআইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার, পুলিশের নির্যাতন
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন পরাশক্তি ইরানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারে আহ্বান
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদারদের জন্য ‘বড় উপহার’ কিয়াম, এমাদ এবং কদর ক্ষেপণাস্ত্র
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)