তিন ফসলি জমিতে প্রকল্প না নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
, ১৫ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯০ শামসী সন, ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৪ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ফসলি জমি রক্ষায় তিন ফসলি জমিতে কোনো ধরনের প্রকল্প না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মুহম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তিন ফসলি জমিতে কোনো ধরনের প্রকল্প না নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা এ নির্দেশনা সবাইকে চিঠি দিয়ে জানিয়ে দেবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্ধারিত এজেন্ডার বাইরেও একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন। সেটি হলো- লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন ক্ষেত্রে তিন ফসলি জমিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, স্থাপনা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে বা আবেদন পাওয়া যাচ্ছে। বিশেষ করে সোলার প্যানেল থেকে শুরু করে বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন ভবন তৈরি করার প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন কোনো তিন ফসলি জমি নষ্ট করা যাবে না। কোনো তিন ফসলি জমিতে কোনো প্রকল্প নেওয়া যাবে না, এটি সংরক্ষণ করতে হবে। এটি সুস্পষ্টভাবে বলেছেন। এটা আমরা এখন নিয়মিতভাবে মনিটর করবো।
সরকারি-বেসরকারি সবক্ষেত্র কী এর মধ্যে পড়বে জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, কোনো ক্ষেত্রেই প্রকল্প হতে পারবে না। সরকারি-বেসরকারি সব লেভেলে। কোনো তিন ফসলি জমি নষ্ট করা যাবে না। প্রকল্প নেওয়ার সময় যাচাই করে দেখা হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছেও তা পাঠানো হবে।
‘জেলা প্রশাসকরা এটা মনিটর করবেন। আমরাও মনিটর করবো তারা তিন ফসলি জমিতে কোনো প্রকল্প নিচ্ছেন কি না। মাহবুব হোসেন আরও বলেন, এ বিষয়ে আমরা সাইকে চিঠি দেবো। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত হিসেবে সবাই জানবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারী বেশিরভাগই শিশু-কিশোর: ‘ফাঁসবেন’ অভিভাবকরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর -প্রধানমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, থানায় শতবর্ষী বৃদ্ধ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গের ৬৫০ বছরের আদিনা মসজিদকে ‘মন্দির’ দাবি
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরির একটি পদের জন্য পাঁচ-ছয় লাখ আবেদন আসছে -ফখরুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কথিত ‘লাভ’ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি বিদ্যালয়গুলো নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে: ববি হাজ্জাজ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা কোনো অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহেন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুড়িগ্রামে এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেতরাংগা সীমান্তে ৪ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)