‘তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঢুকে গেছে তৃতীয় পক্ষ’
নিজস্ব প্রতিবেদক:
তিন কলেজের শিক্ষার্থীদের তা-বলীলা দেখল নগরবাসী। গত সোমবারের (২৫ নভেম্বর) হামলার ঘটনায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা, আর কর্তৃপক্ষ নিচ্ছেন মামলার প্রস্তুতি।
অন্যদিকে সোহরাওয়ার্দী কলেজের কেউ এই ঘটনায় জড়িত নয় বলে দাবি শিক্ষার্থীদের। তৃতীয় পক্ষের উসকানিতে মোল্লা কলেজে হামলা হয়েছে, বলছেন সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ন্যাশনাল মেডিকেল হাসপাতালে হামলার ঘটনায় মোল্লা কলেজের শিক্ষার্থীদের ঠেকাতে অন্য কলেজের শিক্ষার্থীদের জড়িত হবার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
এছাড়া মোল্লা কলেজের শিক্ষার্থীদের আনা ভুল চিকিৎসার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের উপপরিচালক রেজাউল হক। তিনি বলেন, শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরে হাসপাতালটির ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঢাকার মাতুয়াইলের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও লুটপাটের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কলেজের সামনে তিনি বলেছেন, “আমরা এখনও মামলা করিনি। আজকে হিসাব করছি- প্রাথমিক ধারণা ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। আরও বেশি হতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।