তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকা থেকে বাদ দেবে রাশিয়া
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার তিন বছর পর রাশিয়া তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেবে। গত সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ তথ্য জানিয়েছে।
রিয়া নভোস্তি রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে উদ্ধৃত করে বলেছে, কাজাখস্তান সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার। মস্কোও সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
এএফপির তথ্য অনুসারে, কাজাখস্তান ২০২৩ সালের শেষের দিকে তালেবানকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে সরিয়ে দিয়েছে। মস্কো বছরের পর বছর ধরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, একাধিক দফা আলোচনা করেছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।