তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (৩)
, ১৫ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
আর এই তারতীব অবলম্বন করে তথা সালিস দুই ব্যক্তির মাধ্যমে সংশোধনের সর্বাত্মক কোশেশও যদি ব্যর্থতায় পর্যবসিত হয়। বিচ্ছেদ ছাড়া কোনো পথ না থাকে তাহলে কিভাবে ত্বালাক্ব বা বিচ্ছেদ ঘটাবে তারও বর্ণনা মহান আল্লাহ পাক তিনি সুনিপুনভাবেই দিয়েছেন। তিনি ইরশাদ মুবারক করেন-
اِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ۖ وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ
অর্থ: “যখন তোমরা আহলিয়াদেরকে (স্ত্রীদেরকে) ত্বালাক্ব দেয়ার ইচ্ছা করবে তখন তাদেরকে ইদ্দতের মধ্যে ত্বালাক্ব দিবে এবং ইদ্দত গণনা করবে। আর এ ব্যাপারে তোমাদের মহান রব মহান আল্লাহ পাক উনাকে ভয় করবে।” (পবিত্র সূরা ত্বালাক্ব শরীফ: পবিত্র আয়াত শরীফ ১)
উল্লেখ্য একসাথে তিন ত্বালাক্ব দিবে না। যদি ত্বালাক্ব দিতে হয় তবে কোন তারতীবে দিবে, তা নি¤েœ বর্ণনা করা হলো।
ত্বালাক্ব দানের প্রথম তারতীব:
আহলিয়া বা স্ত্রীকে ত্বালাক্ব দেয়ার প্রয়োজন হলে আহলিয়া যখন স্বাভাবিক মাজুরতা থেকে পবিত্র হবে তখন তাকে বলবে, তোমাকে এক ত্বালাক্ব দিলাম। এভাবে বলার পর তার সাথে নির্জনে অবস্থান করবে না। অতঃপর তাকে এই অবস্থার উপরে ছেড়ে দিবে। আর এই অবস্থায় যখন তার ইদ্দত শেষ হয়ে যাবে অর্থাৎ স্বাভাবিক তিন মাজুরতা শেষ হয়ে যাবে। অথবা আহলিয়া হামিলা বা সন্তান সম্ভবা হলে যখন সন্তান জন্মগ্রহন করবে তখন সে আহলিয়া বা স্ত্রী আপনা আপনিই যুদা বা বায়িন হয়ে যাবে। এভাবে ত্বালাক্ব দেয়াকে তালাকে আহসান বা সর্বোত্তম ত্বালাক্ব দান পদ্ধতি বলা হয়।
এ প্রসঙ্গে বিশিষ্ট তাবিয়ী শায়খুশ শুয়ূখ সাইয়্যিদুনা হযরত ইবরাহীম নাখয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
كانو يستحبون ان يطلقها واحدا ثم يتركها حتى تحيض ثلاث حيض
অর্থ: “হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা পছন্দ করতেন যে, আহাল তার আহলিয়াকে এক ত্বালাক্ব প্রদান করবে। অতঃপর স্বাভাবিক তিন মাজুরতা পর্যন্ত নির্জনে অবস্থান থেকে বিরত থাকবে।” (মুছান্নাফ ইবনে আবী শায়বা, ফিকহুস সুনান ওয়াল আছার-২/৭৩)
ত্বালাক দানের দ্বিতীয় তারতীব:
ত্বালাক্ব দাতা স্বীয় আহলিয়াকে ঐ সময় এক ত্বালাক্ব দিবে যখন সে আহলিয়া স্বাভাবিক মাজুরতা থেকে পবিত্র হবে। এক ত্বালাক্ব দেয়ার পর তার সাথে ওত্বী বা নির্জনে অবস্থান করবে না। এমতাবস্থায় স্বাভাবিক মাজুরতা দ্বিতীয়বার আসবে এবং স্বাভাবিক মাজুরতা থেকে পবিত্র হলে দ্বিতীয়বার এক ত্বালাক্ব দিবে। তার সাথে ওত্বী করবে না। এমতাবস্থায় তৃতীয়বার স্বাভাবিক মাজুরতা আসবে এবং তা হতে পবিত্র হওয়ার পর আবার এক ত্বালাক্ব দিবে। এ তারতীবে ত্বালাক্ব দেয়াকে হাসান বা সুন্নত ত্বালাক্ব বলে। ফকীহুল উম্মত সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
طلاق السنة ان يطلقها طاهرا فى غير جماع
অর্থ: “ ত্বালাক্ব দানের সুন্নত পদ্ধতি হলো, আহলিয়া (স্ত্রী) স্বাভাবিক মাজুরতা থেকে পবিত্র হওয়ার পর জিমা হয়নি তথা নিরিবিলি অবস্থান করেনি এরূপ অবস্থায় আহাল তার আহলিয়াকে ত্বালাক্ব দেয়া।” (নাসাঈ শরীফ, ফিকহুস সুনান ওয়াল আছার-২/৭৩)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৭)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৮)
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারাই হচ্ছেন উম্মতের হাক্বীক্বী শিক্ষাদানকারিনী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












