‘তারেক রহমান দেশে না এলে বিএনপির অবস্থা জাতীয় পার্টির মতো হবে’
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না এলে অন্য রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘তারেক রহমান দেশে না এলে বিএনপির রাজনীতির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে। ’
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক বার্তায় তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, ‘এটা একান্ত আমার ব্যক্তিগত অভিমত।
সেটি হলো তিনি (তারেক রহমান) যদি এখন বাংলাদেশে না আসেন, বিএনপির রাজনীতির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে। রাজনৈতিক দল হিসেবে যদি প্রতিষ্ঠা পেয়ে যায় তবে এক নম্বর দল হয়ে যাবে জামায়াত। ’
তিনি বলেন, ‘যদি উনি না আসেন। দুই নম্বর হলো যদি আওয়ামী লীগ ফিরে আসে কিংবা জাতীয় পার্টির ওপর আওয়ামী লীগ ভর করে সে ক্ষেত্রে কে এক নম্বর হবে, এটা বলা যাবে না।
অর্থাৎ জাতীয় পার্টি এক নম্বর হবে। জামায়াত দুই নম্বর হবে। বিএনপিকে যদি একটা দল হিসেবে বাংলাদেশে রাখতে হয় তিনি ইংল্যান্ডে বসে এখন যা কিছু করছেন, এটা আগামী দিনে সম্ভব হবে না। অবশ্যই তাকে ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসতে হবে।
গোলাম মাওলা রনি বলেন, ‘জামায়াত বা আওয়ামী লীগ যদি বিভিন্নভাবে এখন এটা রিফাইন আওয়ামী লীগ হতে পারে উইদ আউট শেখ হাসিনা। শেখ পরিবার হতে পারে অথবা ভারতের মধ্যস্থতায় বা ভারতের দাপটে ইন্টারভেনশনে আমেরিকা যেভাবে মানুয়েল নরিয়াগাকে ক্ষমতায় বসিয়েছিল। আমেরিকা যেভাবে পারভেজ মোশারফকে ক্ষমতায় বসিয়েছে। আমেরিকা যেভাবে শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে। আমেরিকা যেভাবে ইমরান খানকে উচ্ছেদ করেছে।
ৃ
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।