তারল্যসংকট: এক দিনে ২৩ হাজার কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে এমনিতেই তারল্যসংকটে আছে ব্যাংকগুলো। এর মধ্যেই দৈনন্দিন খরচ মেটাতে সরকারকে ঋণ দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নগদের ঘাটতি পূরণে কলমানি মার্কেট থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বল্পমেয়াদি ঋণ নিচ্ছে।
গত বুধবার এক দিনেই ২৩ হাজার ২৪০ কোটি টাকা ধার নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো গেছে। ১ থেকে ১৪ দিন মেয়াদে এই ঋণের বিপরীতে ৬.৭৫ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ আরোপ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সরকারের আর্থিক হিসাবে ঘাটতি দেখা দিয়েছে, যা দেশের স্বাধীনতার ইতিহাসে প্রথম। আবার বাংলাদেশ ব্যাংক সরকারকে গত অক্টোবর মাস থেকে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে।
‘এসবের নেতিবাচক প্রভাব সমগ্র অর্থনীতির ওপর পড়েছে। এটা সামলাতে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, যার ফলে অনেক বাণিজ্যিক ব্যাংকে তারল্যসংকট দেখা দিয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।