তাপপ্রবাহে ধানের জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখতে হবে
নিজস্ব প্রতিবেদক:
তীব্র তাপপ্রবাহে জনজীবনের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে ফসলে। বিশেষ করে বোরো ধানে, যা দেশের খাদ্যশস্যের প্রধান চাহিদা মেটায়। আশঙ্কা দেখা দিয়েছে হিটশকের। এই সময়ে বোরো ধানের নিরাপত্তায় ক্ষেতে পর্যাপ্ত পানি ধরে রাখাসহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
তাপপ্রবাহে ধানের পরিচর্যা প্রসঙ্গ নিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভিদ শরীরতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাজ্জাদুর রহমান এ ধরণের পরামর্শ দিয়েছেন।
সাজ্জাদুর রহমান বলেন, এখন ধানের ফ্লাওয়ারিং চলছে। তাপমাত্রা ধানের জন্য সহনীয় মাত্রার বেশি। এখন যদি দু-তিন ঘণ্টা ৮০-৯০ কিলোমিটার বেগে গরম বাতাস বয়ে যায় তবে হিটশক হবে।
তিনি বলেন, ধানগাছ হিট থেকে বাঁচার জন্য নিজস্ব কুলিং সিস্টেম তৈরি করে। মাঠে পানি থাকলে সেটা ব্যবহার করে নিজের তাপমাত্রা তিন-চার ডিগ্রি কমিয়ে রাখার চেষ্টা করে। আবার হিট থাকলে প্রচুর পানি গাছ থেকে বেরিয়ে যায়। কিন্তু তাপমাত্রা এখনকার মতো অস্বাভাবিক হলে সবকিছুতে সমস্যা হয়। একদম শুকিয়ে যায়।
তিনি বলেন, এ তাপপ্রবাহে কৃষকদের সতর্কবার্তা দিয়েছে ব্রি। তীব্র তাপপ্রবাহে হিটশকের ক্ষতি থেকে ধান রক্ষার উপায় হচ্ছে বোরো ধানের জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখতে হবে এবং ধানের শীষে দানা শক্ত না হওয়া পর্যন্ত জমিতে অবশ্যই দু-তিন ইঞ্চি পানি রাখতে হবে। এছাড়া কিছু রাসায়নিক সারের পরিমিত ব্যবহার এ প্রতিকূল অবস্থা থেকে ধানগাছকে রক্ষা করতে পারে।
সাজ্জাদুর রহমান: তাপপ্রবাহ থেকে ধান রক্ষার জন্য জমিতে পানি ধরে রাখার বিকল্প কোনো উপায় নেই। এসময় জমিতে যেন পানির ঘাটতি না হয়। যাতে তাপমাত্রা বেশি থাকলেও পানি থাকলে তা কুলিং সিস্টেম হিসেবে কাজ করবে। ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি তাপমাত্রা রাখা যায়, তাহলে এ সমস্যা হবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।