তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি, যুক্তরাষ্ট্রে চীনা নারী গ্রেপ্তার
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের যুক্তরাষ্ট্রে বসবাসকারী ছেলের ওপর নজরদারি করার অভিযোগে ওয়ানইং হিদার ঝাং নামে এক নারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। রোববার (৪ অক্টোবর) লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর (এলএএক্স) থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিদেশি সরকারের অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। ৩৪ বছর বয়সী ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা এবং পেশায় রিয়েল এস্টেট এজেন্ট। খবর সিবিএস নিউজ।
লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, ঝাং ও তার এক সহযোগী ২০২৫ সালের সেপ্টেম্বরে ওয়াশিংটনের সিয়াটলে যান। সেখানে তারা তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলে লাই টিং-ইউর পরিবারের বাসার ছবি তোলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে, নজরদারির লক্ষ্য ছিলেন টিং-ইউ। তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এবং বর্তমানে নেদারল্যান্ডসভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফিলিপসে কাজ করছেন। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর ঝাং ও ‘ইন্ডিভিজুয়াল-১’ নামে পরিচিত এক ব্যক্তি লাস ভেগাস থেকে সিয়াটলে যান। সেখানে তারা একটি কালো নিসান রোগ গাড়ি ভাড়া করে টিং-ইউর বাড়ির কাছে যান। প্রতিবেশীর নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দুজনকে টিং-ইউ, তার স্ত্রী ও সন্তান বাড়িতে ফেরার সময় ভিডিও ধারণের চেষ্টা করতে দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে।
এফবিআইয়ের দাবি, ঝাং চীনা সরকারের এক কর্মকর্তাকে উইচ্যাটে বার্তা পাঠিয়ে টিং-ইউকে দেখার কথা জানান এবং লেখেন, ‘আমি ভিডিও ধারণ করছি।’ এরপর দুটি গাড়ির নম্বরপ্লেটও পাঠান। সংস্থাটি জানিয়েছে, ঝাংয়ের আইক্লাউড অ্যাকাউন্টে তল্লাশির জন্য আদালতের অনুমতির মাধ্যমে এসব বার্তা পাওয়া যায়।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ২০২৫ সালের জুনে ঝাংকে তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান বেইজিংয়ের ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল রিলেশনসের এক সহপাঠীর মাধ্যমে চীনা সরকারের এক কর্মকর্তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে চীনের চাংশায় ওই কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের সময় তাকে নজরদারির দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগ।
এফবিআইয়ের বিশেষ এজেন্ট কেভিন হল্টের ভাষ্য, চীনা কর্মকর্তারা তাইওয়ানের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ স্বজনদের অবস্থান, বাড়ি ও গাড়ির ছবি সংগ্রহ করে ভবিষ্যতে কোনো সংঘাতের সময় প্রেসিডেন্টের ওপর চাপ তৈরিতে ব্যবহার করতে পারেন।
যুক্তরাষ্ট্রে চীনা সরকারের হয়ে গোয়েন্দা তৎপরতার অভিযোগ এর আগেও উঠেছে। ২০২৪ সালে নিউইয়র্কে চীনের গণতন্ত্রপন্থী একটি সংগঠনে অনুপ্রবেশ করে চীনের স্টেট সিকিউরিটি মন্ত্রণালয়কে তথ্য দেওয়ার অভিযোগে শুজুন ওয়াং দোষী সাব্যস্ত হন। ২০২৩ সালে ম্যানহাটনে একটি অনানুষ্ঠানিক চীনা পুলিশ স্টেশনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
এ ছাড়া চীনা নিরাপত্তা সংস্থার ‘অপারেশন ফক্স হান্ট’ নিয়ে সতর্ক করেছে মার্কিন বিচার বিভাগ। এই কর্মসূচির মাধ্যমে বিদেশে থাকা চীনা ভিন্নমতাবলম্বীদের চীনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
তাইওয়ান নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে। তবে চীন দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজার রাস্তায় ভাঙারি হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাছ ব্যবসায়ী’ পরিচয়ে ভাড়া নেয়া বাসায় মিলল কোটি টাকার ইয়াবা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোলায় ১২ হাজার লিটার চোরাই সয়াবিন জব্দ, আটক ১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আড়াইহাজারে গোডাউনে অভিযান, চালানবিহীন ২৪ হাজার কেজি সুতা জব্দ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












