তরুণদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা-গবেষণা, কখনোই খেলাধুলা নয়
, ২৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৪ আগস্ট, ২০২৩ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
মূলত, দেশ ও জাতিকে বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত করতে হলে, দেশের সুনাম বৃদ্ধি করতে হলে সবার আগে খেলাধুলার মতো অহেতুক কর্মকা- দেশ থেকে তুলে দিতে হবে; যা একটি জাতির মূল্যবান সময় নষ্ট করে জাতিকে মেধাশূন্য করে দিচ্ছে। তারপর দেশের মেধাবীদের জন্য পর্যাপ্ত পড়াশোনা ও গবেষণার জন্য অত্যাধুনিক লাইব্রেরী, ল্যাবরেটরী স্থাপন করতে হবে। মুসলমানগণ একসময় বিশ্বের বুকে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলো খেলাধুলা করে নয়, বরং প্রচুর পড়াশোনা, গবেষণা, আবিস্কার ইত্যাদি করে। সূতরং এখন বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে ক্ষমতাশীন সরকারের দায়িত্ব হচ্ছে, প্রচুর পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা ও পবিবেশ তৈরী করতে হবে। দেশকে মাদকমুক্ত করতে হবে।
প্রসঙ্গত, অনেক অমুসলিম লেখকরাও মুসলিম জাতির উর্দ্ধগতির কারণ নিয়ে গবেষণা করে দেখেছে জ্ঞ্যান-বিজ্ঞান চর্চাই ছিলো মূল কারণ। ড. মরিস বুকাইলী তার এক বইতে উল্লেখ করেছে, ‘অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে ইসলাম জ্ঞান-বিজ্ঞানকে অনেক ঊর্ধ্বে তুলে ধরে। যখন খ্রিষ্টীয় জগতে বৈজ্ঞানিক উন্নয়নের ওপর নিষেধাজ্ঞা চলছিল তখন ইসলামী বিশ্ববিদ্যালয়সমূহে বহুসংখ্যক গবেষণা ও আবিষ্কার সাধিত হয়। কর্ডোভার রাজকীয় পাঠাগারে ৪ লাখ বই ছিল। ইবনে রুশদ তখন সেখানে গ্রীক, ভারতীয় ও পারস্য দেশীয় বিজ্ঞানে পাঠদান করতেন।” যার কারণে সারা ইউরোপ থেকে অমুসলিমরা কর্ডোভায় মুসলমানদের কাছ থেকে জ্ঞান-বিজ্ঞান শিখতে যেতো, যেমন আজকের দুনিয়ায় মানুষ উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে যায়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে গবেষণারত বাংলাদেশী এক পদার্থবিজ্ঞানী মুহম্মদ জাহিদ হাসান ‘ভরহীন কণা’ আবিষ্কার করে সারা বিশ্বের বুকে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করিয়েছেন? এই জাহিদ হাসান যদি ছাত্রজীবনে কোন খেলাধুলায় মত্ত থাকতেন তবে আর যাই হোক তাকে দিয়ে ‘ভরহীন কণা’ আবিস্কার হতোনা।
শাসকগোষ্ঠী যদি অথর্ব ও অশিক্ষিত হয়, তবে তারা শিক্ষা-দীক্ষার মর্ম উপলদ্ধি করতে পারবেনা।
¬-মুহম্মদ সালেহ মুন্সি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












