জুলাইয়ে অভ্যুত্থান বিরোধী মিছিল:
তদন্ত বাধাগ্রস্ত করতে বিএনপি-জামাতের সঙ্গে যোগসাজশ
, ০৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০২ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গেল বছরের ৪ আগস্ট ছাত্রজনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিলো শিক্ষা ক্যাডারের অর্ধশত কর্মকর্তা। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করা ওই কর্মকর্তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক কাজী আবু কাইয়ুম। ১৭ কর্মকর্তাকে দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ।
কিন্তু হঠাৎই মাস দুয়েক আগে এই পরিচালককে বদলি করা হয় পর্যবেক্ষণ ও মূল্যায়ন শাখায়। ফলে বন্ধ হয়ে যায় তদন্ত কার্যক্রম, গায়েব হয় নথিও। তবে, থেমে থাকেনি কাজী আবু কাইয়ুম। শনাক্ত করে নিজ দপ্তরে থাকা ২৩ বিতর্কিত কর্তাকে। যারা জুলাইয়ে নেমেছিলো রাজনৈতিক কর্মসূচিতে। দফায়-দফায় শুনানি শেষে তৈরি করা হয় প্রতিবেদন। যাতে বিধি লঙ্ঘনের দায়ে চাকুরীচ্যুতির মতো শাস্তির সুপারিশ করা হতে পারে।
কাজী আবু কাইয়ুম বলেন, বিষয়টার তদন্ত নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের প্রশ্ন তোলাটা অস্বাভাবিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাদের উদ্দেশ্য আমাকে বিতর্কিত করা যাতে আমি এ তদন্ত কাজ না চালাতে পারি। এটা সহজ কাজ সিসিটিভি ফুটেজ আছে আমি কাউকে ঠকাতে পারবো না আবার কাউকে বাদ দিতেও পারবো না।
কিন্তু, ঘটনার এখানেই শেষ নয়। তদন্ত যখন এগিয়ে চলছিল, তখন আবু কাইয়ুমের বিরুদ্ধে একাট্টা হয় হাসিনা সরকারের বিশেষ সুবিধাভোগী কর্মকর্তারা। দেয়া হয় প্রাণ নাশের হুমকিও।
কাজী আবু কাইয়ুম আরও বলেন, টেলিফোনের হুমকি এবং আমার বদলির হুমকিসহ এমন অবস্থায় আছি যে আমি শিক্ষা উপদেষ্টার কাছে আমার নিরাপত্তার জন্য আবেদন করেছি।
অভিযোগ আছে, কাজী আবু কাইয়ুমকে চাপে ফেলতে যোগসাজশ আছে কিছু বিএনপি-জামাতপন্থি কর্মকর্তাদেরও। যাদের তদবিরে পুরো তদন্ত কার্যক্রম পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)