তদন্তে দোষী সাব্যস্ত হলেই কেবল আইনানুগ ব্যবস্থা -স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আগে পুলিশ বাদী হয়ে মামলা করত, ১০ জনের নাম দিত আর ৫০জন দিত বেনামী। তিনি বলেন, এখন কিন্তু পুলিশ মামলা করছে না। মামলা করছে সাধারণ জনগণ। তিনি আরও বলেন, মামলা হলেই গ্রেপ্তার নয়। আগে তদন্ত হবে। তদন্তে দোষী সাব্যস্ত হলেই কেবল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা গত শনিবার (৫ অক্টোবর) রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।