তথাকথিত ইসলামী রাজনীতিকদের দৈন্যতা প্রকট হয় ‘ফ্যাসিস্ট’ ও ‘ফ্যাসিবাদী’ উচ্চারণে পবিত্র কুরআন শরীফে বর্ণিত তাগুত, মহা জালিম ও চরম সীমালঙ্ঘনকারী উচ্চারণ না করে বিজাতীয় ভাষা ‘ফ্যাসিস্ট’ উল্লেখ করে তারা হিটলার, মুসোলিনির কথা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে নিজেরা আরেক জুলুম করছে
পবিত্র দ্বীন ইসলাম- প্রচলিত রাজনীতি তথা তন্ত্র-মন্ত্র কিছুই নেই। এজন্য এদেশের তথাকথিত ইসলামী রাজনীতিকরা যখন রাজনীতির ধাচে কথা বলে তখন তাদের প্রচলিত ভাবধারার কথাই বলতে হয়। এক্ষেত্রে তারা দ্বীন ইসলাম থেকে উৎসারিত যা উদ্ভূত অথবা সম্পৃক্ত শব্দগুলো উচ্চারণ করতে ব্যার্থ হয়। প্রসঙ্গত আওয়ামী সরকারের পতনের পর এদেশের তথাকথিত ইসলামী রাজনীতিক দলের নেতা কর্মীরা অন্যান্য বামপন্থী গণতন্ত্রী বা কথিত অনৈসলামিক দলের মতই উচারণ করছে ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিবাদ।
ফ্যাসিবাদ শব্দটি ল্যাটিন শব্দ “ঋধংপরং” থেকে উদ্ভূত, যার অর্থ “একতা”। এটি প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ইতালিতে জনপ্রিয় হয়ে ওঠে। ১৯২০-এর দশকে মুসোলিনি ফ্যাসিবাদের প্রচলন করে, যা পরবর্তীতে হিটলারের নাৎসিবাদকে অনুপ্রাণিত করে।
'ফ্যাসেস' থেকে ফ্যাসিস্ট রাজনৈতিক দলের নামকরণ হয়েছে। ঐক্য বোঝাতে এ ধরণের প্রতীক ব্যবহার করা হয়।
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় বলা হয়েছে, ‘ফ্যাসিজম’ হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ এবং গণআন্দোলন, যেটি ১৯১৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে সদর্প উপস্থিতি ছিল। ‘ফ্যাসিজম’ বা ‘ফ্যাসিবাদ’ আন্দোলনের মধ্য দিয়ে উগ্র-ডানপন্থী জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে ইউরোপে। এই মতাদর্শে বিরোধীদের কোন জায়গা ছিল না। কর্তৃত্বময় শাসন ক্ষমতাই ছিল ‘ফ্যাসিবাদ’ এর মূলমন্ত্র।
‘ফ্যাসিবাদ’ সবসময় মন করতো যে রাষ্ট্রই সব, এখানে ব্যক্তি স্বাতন্ত্রের কোন স্থান নেই। এর মাধ্যমে তারা ব্যক্তি স্বাধীনতাকে হরণ করতো, ক্ষমতাকে একটি কেন্দ্রে আবদ্ধ রাখতো।
‘ফ্যাসিজম’ বা ‘ফ্যাসিবাদ’ ধারণাটির উৎপত্তি হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে ইটালিতে। এরপর এই মতবাদ ছড়িয়ে পড়ে জার্মানি এবং ইউরোপের আরো নানা দেশে। জার্মানিতে হিটলারের নেতৃত্বে ‘নাৎসিজম’ বা ‘নাৎসিবাদ’ - এর উত্থান হয়। এটি ছিল ‘ফ্যাসিজম’ এর একটি রূপ।
‘ফ্যাসিবাদ’ উত্থানের মধ্য দিয়ে ইউরোপে হিটলার ও মুসোলিনির মতো বিতর্কিত নেতার উদ্ভব হয়।
উল্লেখ্য পতিত সরকারকে ইসলামী পরিভাষায় তারা উল্লেখ করতে পারতো- তাগুতী সরকার, মহা জালেম সরকার। চরম সীমালঙ্ঘনকারী সরকার।
কিন্তু এসব না করে তারা ফ্যাসিস্ট সরকার বলছে আর হিটলার, মুসোলিনি তাদের স্মরণ করছে। তবে কী তারা তাদের উম্মত?
পাশাপাশি উল্লেখ্য তাগুতী সরকার, মহাজালিম চরম সীমালঙ্ঘনকারী বললে ইসলামী ভাবধারার যে পরিপূর্ণ অবস্থা প্রকাশ করে জুলুম-নির্যাতনের আর ইসলাম বিরোধীতার পরাকাষ্ঠা অভিব্যক্তি করে শুধু ফ্যসিস্ট বললে কিন্তু সে অভিব্যক্তি পূর্ণতা পায় না। এক্ষেত্রে কিন্তু জালিমদের সুযোগ দেয়া হয়। এবং মজলুমের কষ্টটা কম বর্ণনা করা হয়।
সুতরাং মহাজালিম না বলে শুধু ফ্যাসিস্ট বলতে এক ধরনের জুলুম। (নাউযুবিল্লাহ)
-মুহম্মদ ওয়ালীউল্লাহ।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।