মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, সকাল ৫:৫৬

নিজস্ব সংবাদদাতা:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরেই রোগী ও স্বজনদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের সবচেয়ে বড় এই সরকারি হাসপাতালে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। বিপুল এই রোগীর চাপ ও সীমিত চিকিৎসা সুবিধার সুযোগে সক্রিয় একটি দালাল চক্র রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ভয়ভীতি ও নানা কৌশল ব্যবহার করে তারা রোগী ও স্বজনদের প্রভাবিত করছে বলেও জানা যায়।
সারা দেশের জটিল রোগীদের বড় একটি অংশ চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এখানে যেমন অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা পান, তেমনি অনিয়ম, অব্যবস্থাপনা ও অতিরিক্ত চাপের কারণে ভোগান্তির শিকার হন অনেকে। এসব পরিস্থিতিকে কেন্দ্র করেই কিছু অসৎ চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি রংপুর থেকে সাত মাস বয়সী শিশু মিনহাজকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে একটি দালাল চক্র তার পরিবারকে প্ররোচিত করে বলে অভিযোগ ওঠে। তাদের বোঝানো হয়, এখানে ভালো চিকিৎসা পাওয়া যাবে না, বরং বেসরকারি হাসপাতালে নেওয়া উচিত। এ সময় হাসপাতালের ভেতর থেকেই শিশুটির অক্সিজেন মাস্ক খুলে তাকে গোপনে বের করার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।
শিশুটির পরিবারের এক সদস্য অভিযোগ করে বলেন, এক ব্যক্তি তাদের অ্যাম্বুলেন্সে তুলে অন্য হাসপাতালে নেয়ার পরামর্শ দেন এবং সেখানেই বেড পাওয়া যাবে বলে আশ^াস দেন। পরে অক্সিজেন ছাড়াই তাদের স্থানান্তরের চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর এনায়েত করিম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সে দীর্ঘদিন ধরে রোগীদের প্রাইভেট হাসপাতালে নেয়ার কাজে যুক্ত ছিলো।
অন্যদিকে হাসপাতালজুড়ে সক্রিয় দালাল চক্রের সদস্যরা জরুরি বিভাগ ও বহির্বিভাগে আসা রোগী ও স্বজনদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এরপর কৌশলে তাদের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, রোগী প্রতি এসব দালালরা মোটা অঙ্কের কমিশন পেয়ে থাকে।
রোগী ও স্বজনদের অনেকেই জানিয়েছেন, হাসপাতালে দালালদের উপস্থিতি এতটাই বেশি যে অনেক সময় চিকিৎসকের চেয়ে তাদের প্রভাবই বেশি মনে হয়। তাদের মাধ্যমে সহজে প্রাইভেট হাসপাতালে যেতে পারেন বলেও কেউ কেউ জানান।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ২৬০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার রোগীর চাপ থাকে। পর্যাপ্ত আইসিইউসহ বিভিন্ন সুবিধার সীমাবদ্ধতার কারণে অনেক সময় রোগীদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়, আর এই সুযোগ নেয় দালাল চক্র।
তিনি বলেন, দালাল নির্মূলে অভিযান অব্যাহত আছে, তবে এ ধরনের কর্মকা- হাসপাতালের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। সব পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালেই করা সম্ভব হলে এই সমস্যা অনেকটাই কমে যেত বলেও তিনি মন্তব্য করেন।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, রোগীর অতিরিক্ত চাপের কারণে চরম ভোগান্তি তৈরি হয়েছে। এক বেডে একজন রোগীর পরিবর্তে দুই থেকে চারজন রোগী পর্যন্ত রাখা হচ্ছে। এতে শিশু রোগীরা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়ছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে দালাল চক্র রোগীদের প্রাইভেট হাসপাতালে নিতে সক্রিয় হয়ে উঠছে বলেও অভিযোগ রয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১০ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১২ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১২ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৩ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৩ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৩ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১৩ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১৩ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১৩ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১৩ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১৪ ঘণ্টা আগে