ঢাকা এখন বাসযোগ্য নয় -ফখরুল
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানী ঢাকাকে আর বাসযোগ্য শহর বলে মনে হয় না এবং নগর পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এ সংকট থেকে উত্তরণ সম্ভব না হলে ঢাকায় স্বাভাবিক জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর পল্টনের একটি রেস্টুরেন্টে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নগর উন্নয়নের জন্য শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, সেগুলোর দীর্ঘমেয়াদি ও টেকসই বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কোনো প্রকল্পের কাজ শেষ হলেই দায়িত্ব শেষ হয়ে যায়-এমন মানসিকতা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি।
রাজধানীর পানি সরবরাহ নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভূমিকম্পের ঝুঁকি, নদী দূষণ এবং পরিবেশগত অবক্ষয়ের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।
তিনি বুড়িগঙ্গা ও তুরাগ নদী পুনরুদ্ধারের বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অনেক ড্রেনই সঠিকভাবে কাজ করছে না। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এবং নগরজীবন স্থবির হয়ে পড়ে। ঢাকাকে এমন একটি শহরে রূপান্তর করতে হবে, যেখানে মানুষ স্বস্তিতে বসবাস করতে ও মুক্তভাবে নিঃশ^াস নিতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)