ঢাকায় ৬.৯ মাত্রার কম্পনে ধসবে সাড়ে ৮ লাখ ভবন, প্রাণ হারাবে দুই লাখ মানুষ
নরসিংদীর মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। রাজউকের সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, এমন শক্তিমাত্রার ভূকম্পনে ঢাকার ৮ লাখ ৬৫ হাজার ভবন ধসে পড়বে। এতে দুই লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। অর্থনৈতিক ক্ষতি ছাড়াবে ২৫ বিলিয়ন ডলার।
গত জুমুয়াবারের ভূমিকম্পে রাজধানীর ভবনগুলো দীর্ঘক্ষণ দুলে ওঠায় আবারও সামনে এসেছে ঢাকার ভয়াবহ ঝুঁকির বাস্তবতা। কম মাত্রার হলেও সেই ভূমিকম্পে সারা দেশে প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র।
গত সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভূমিকম্পবিষয়ক এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এই উদ্বেগের কথা তুলে ধরেন। সভায় রাজউকের গবেষণার তথ্য জানানো হয় এবং বলা হয়- দিনের বেলায় বড় ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়ংকর হতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।