ঢাকায় হাত মেলালেও পাকিস্তানকে নিয়ে উস্কানি জয়শঙ্করের
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলো পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এই সফরে তাদের দু’জনের সাক্ষাৎ হয়। সংক্ষিপ্ত সাক্ষাতে একে অপরের সঙ্গে করমর্দন এবং কুশল বিনিময় করে তারা, যা উঠে আসে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামেও। তবে এর দু’দিনের মাথায় ইসলামাবাদকে ‘খারাপ প্রতিবেশী’ অভিহিত করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে ভারতীয় মন্ত্রী।
মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতাকালে জয়শঙ্কর বলেছে, ‘আমাদের কী করা উচিত বা কী করা উচিত নয় তা কেউ বলে দিতে পারে না’। প্রতিবেদন মতে, ‘অপারেশন সিন্দুর’-এর দিকে ইঙ্গিত করেই মূলত সে এ কথা বলেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।