ঢাকায় শব্দের মাত্রা দ্বিগুণ, ঝুঁকি বাড়ছে হৃদরোগের
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় শব্দের গড় মাত্রা ১২০ ডেসিবেল। যা সহনীয় মাত্রার দ্বিগুণ। শুধু ঢাকা নয়, দেশজুড়েই শব্দের মাত্রা নিরাপদ মাত্রার চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ থাকছে। এতে দীর্ঘমেয়াদে শুধু শ্রবণশক্তি বা মনোযোগ কমে যাওয়াই নয়, ঝুঁকি বাড়ছে হৃদরোগেরও।
২০২২ সালে বিশ্বে শব্দ দূষণে শীর্ষে ছিল ঢাকা। যার গড় শব্দ মাত্রা ছিল ১১৯ ডেসিবেল। সম্প্রতি বায়ুম-লীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র জরিপে, ঢাকায় সর্বনিম্ন ৫৪.৮ ডেসিবেল ও সর্বোচ্চ ১২৭.৩০ ডেসিবেল শব্দমাত্রা রেকর্ড করা হয়।
জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. আবু হানিফ বলেন, শব্দ দূষণের কারণে অনেকে ঠিকমতো ঘুমাতে পারে না। এমনকি অনেক কিছু মনে রাখতে পারছে না, মাথা ব্যথা হয়। এছাড়া হার্টের সমস্যা হয়। এতে আস্তে আস্তে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, আমরা ঢাকার দুই সিটির ১১টি স্থানে মাত্রাতিরিক্ত শব্দ দূষণের জায়গা চিহ্নিত করেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।