ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আশির, ১৩৯৩ শামসী সন , ১১ মার্চ, ২০২৬ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। তিনি ২৬ বছর ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মশা নিয়ে গবেষণা করছেন। সর্বশেষ জরিপে তার দল দুই ভাবে পরিস্থিতি বিশ্লেষণ করেছে, মশার লার্ভা বা শূককীটের ঘনত্ব ও প্রাপ্তবয়স্ক মশার উপস্থিতি গণনা করে।
প্রাপ্তবয়স্ক মশার উপস্থিতি যাচাইয়ের পদ্ধতিটিও চমকে দেওয়ার মতো। একজন মানুষের হাঁটু পর্যন্ত পা ও বাহু উন্মুক্ত রেখে এক ঘণ্টায় কতটি মশা কামড়াতে আসে, তা গণনা করা হয়। জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৪০০ থেকে সর্বোচ্চ ৬০০। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে গড়ে ৮৫০।
অধ্যাপক বাশারের আশঙ্কা, মার্চে এ প্রবণতা আরও বাড়তে পারে। তিনি বলেন, এক ঘণ্টায় পাঁচটি মশা কামড়াতে এলেই বিশ^মানে তা বেশি। সেখানে ঢাকায় ৮৫০টি, এটি কেবল সংখ্যা নয়, এটি একটি বিপৎসংকেত।
কীটতত্ববিদ কবিরুল বাশার বলেন, শীতের পর তাপমাত্রা বৃদ্ধি পাওয়াও মশার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এ সময় মশা দ্রুত বংশবিস্তার করে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এছাড়া সম্প্রতি স্থানীয় সরকার কাঠামোর কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা গেছে। জাতীয় নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততার কারণে অনেক ক্ষেত্রে মাঠপর্যায়ের তদারকি কমে যায়। আগে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর ও মেম্বাররা সরাসরি এসব বিষয় দেখভাল করতেন। তাদের অনুপস্থিতি বা সক্রিয়তার ঘাটতির ফলে মশক নিধনে চেইন অব কমান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিএনসিসি নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান দায়িত্ব গ্রহণের পরপরই স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতকে সঙ্গে নিয়ে মিরপুর-২-এ অবস্থিত ডিএনসিসির মশক নিধন ঔষধ সংরক্ষণাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং মশক নিয়ন্ত্রণে করপোরেশনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন তারা।
এর দুই দিন পর ২৬ ফেব্রুয়ারি উত্তরার ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টারে ডিএনসিসি অঞ্চল-১, ৬, ৭ ও ৮-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান।
ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, শুধু মশার ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে না। কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণের জন্য সামাজিক সচেতনতা ও মনিটরিং বৃদ্ধি করতে হবে। এ সময় প্রশাসক মশককর্মীদের সময়মতো ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান বলেন, মশা নিধনে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছি। এ কার্যক্রমে ডিএসসিসির বর্জ্য ব্যস্থাপনা বিভাগকেও যুক্ত করেছি যাতে কোনো ডোবা, নালায় জমে থাকা ময়লাতে মশা জন্মাতে না পারে। তবে সিটি করপোরেশনের একার পক্ষে মশক নিধন সম্ভব নয়। এ জন্য জনগনকে (যার জমিতে ডোবা আছে) দায়িত্ব পালন করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












