ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে
আল ইহসান ডেস্ক:
ঢাকায় শীতের অনুভূতি বাড়ছে। গতকাল রাজধানীর তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেশি শীতল আবহ তৈরি করেছে। তবে দিনের বাকি সময়ের আবহাওয়া শুষ্কই থাকতে পারে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এসময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায়ও উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, ঢাকায় গতকাল সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।