ঢাকার সৌন্দর্য বাড়াতে বিশ্বব্যাংক থেকে ঋণ
, ১৪ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ঢাকা শহরের সৌন্দর্য বাড়ানোর প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘বিউটিফিকেশন অব ঢাকা’ নামে একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, যাতে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। এ প্রকল্পের আওতায় ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথগুলোর নাব্য নিশ্চিত করা হবে।
তিনি বলেন, বিশ্বব্যাংক ‘বিউটিফিকেশন অব ঢাকা’ প্রকল্পে অর্থায়ন করতে সম্মত হয়েছে। তার আগে সমীক্ষা চালাবে। এরপর কাজ শুরু ক রবে সংস্থাটি। ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত বিশ্বব্যাংক ৩৭ বিলিয়ন (৩ হাজার ৭০০ কোটি) ডলার ঋণ ও অনুদান দিয়েছে বাংলাদেশকে। এর মধ্যে ছাড় হয়েছে প্রায় ২৭ বিলিয়ন (২ হাজার ৭০০ কোটি) ডলার। এ পর্যন্ত সুদ-আসল মিলে আমরা পরিশোধ করেছি ৬.৩৬ বিলিয়ন (৬৩৬ কোটি) ডলার।
বিশ্বব্যাংককে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়া। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে আমাদের লক্ষ্যের কথা বলেছি।
গত শনিবার (১২ নভেম্বর) রাতে তিন দিনের সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার বাংলাদেশে আসেন। রোববার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের সঙ্গে আলাদা বৈঠক করেন মার্টিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)