ড্রেজিং নীতিমালা: ২ মন্ত্রণালয়কে সমন্বয়ের নির্দেশ
‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা ২০২৪’-এর নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়কে সমন্বয়ের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এই নীতিমালাটি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে মন্ত্রিসভা সমন্বয়ের নির্দেশনা দেয়।
গতকাল সোমবার (০৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই নীতিমালার উদ্যোক্তা ছিল পানিসম্পদ মন্ত্রণালয়। এখানে মূলত আমরা যে ড্রেজিংগুলো করি, সেই ড্রেজিং করায় তিনটি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি যে ম্যাটেরিয়াল আছে সেটি কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি, সেটি নিয়েই তারা নীতি নিয়ে এসেছে।
তিনি বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয় যেহেতু ড্রেজিং করে, একই ধরনের একটি নীতিমালা তাদেরও আছে। তখন মন্ত্রিসভা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, ওই নীতিমালার সঙ্গে এটি সমন্বয় করে যেন পরবর্তী সময় নিয়ে আসে। তারপর তারা অনুমোদন করবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।