ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতায় ঢাকার দুই মেয়রের পদত্যাগ করা উচিত -ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে না পারার দায়ে ঢাকার দুই মেয়রের পদত্যাগ করা উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনির্বাচিত সরকার জনগণের জনস্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ। জনগণের ন্যূনতম যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিতেও তারা ব্যর্থ হয়েছে। এর দায় নিয়ে দুই সিটির মেয়রের পদত্যাগ করা উচিত।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরে রাজধানীর পান্থপথ এলাকায় অবস্থিত দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন মির্জা ফখরুল।
কলকাতার মতো জনবহুল শহর ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য, ঢাকায় যে দুজন মেয়র নির্বাচিত হয়েছেন, তারা জনগণের ভোটে নির্বাচিত নন। তাই জনগণের কাছে তাদের দায়বদ্ধতা নেই। তারা কীভাবে নতুন নতুন বাজার তৈরি করবেন, মাঠ শেষ করে দিয়ে শপিংমল তৈরি করবেন, রাস্তার পুরোনো গাছ কেটে নতুন করে কাজ করবেন- এসব দিকে নজর তাঁদের বেশি। জনগণের ন্যূনতম সেবা দেওয়ার যে দায়িত্ব, তা তারা পালন করছেন না।
ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ থাকাকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের পরিবারের সদস্যদের নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে অবকাশযাপন এবং একই সময়ে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফরের কঠোর সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, মশার ওষুধ আমদানিতেও তারা দুর্নীতির আশ্রয় নিয়েছে। সরকারের মূল লক্ষ্য দুর্নীতি। দুর্নীতি করেই দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারা।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন মানুষের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার জায়গার যানজট দুই ঘণ্টায়ও পার হওয়া সম্ভব হচ্ছে না।
মির্জা ফখরুলের অভিযোগ, সরকার প্রতিটি খাতে দুর্নীতি যে অবস্থায় গেছে, এতে অর্থনীতি চরমভাবে ধ্বংসের পথে চলে গেছে। বড় বড় অর্থনীতিবিদেরাও একই কথা বলছেন।
আরও পড়ুন
সব ›
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা:আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।