ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে মন্ত্রী-মেয়রদের পদত্যাগ চান ফখরুল
ডেঙ্গু নিয়োন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সীমাহীন দুর্নীতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই দায় নিয়ে দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন ফখরুল।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, প্রতিদিনই গড়ে প্রায় ২০ জন করে মারা যাচ্ছেন। নিম্ন মানের কিট ও সরকারের উদাসিনতায় আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। হাসপাতালে রোগীর ঠায় হচ্ছে না। আবার চিকিৎসা খরচ জোগাতে হিমশিম সাধারণ জনগণ। বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি ঝুকিতে রয়েছে। এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যাথা নেই। দুই সিটি করপোরেশন ডেংগু প্রতিরোধের নামে শুধু টাকা লোপাট করে চলেছে।
মির্জা ফখরুল বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দুই সিটি করপোরেশন যেহেতু ব্যর্থ হয়েছে, তাই আমরা অবৈধ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও দুই অনির্বাচিত মেয়রের পদ্যতাগ দাবি করি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।