ডিসেম্বরে ২৬৬ কোটি ৭৪ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ
গত ১ মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের মাদক, অস্ত্র-গোলাবারুদ ও চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
শরীফুল ইসলাম বলেছেন, গত বছরের ডিসেম্বর মাসে জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইস, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, বাংলা মদ, মদ তৈরির ট্যাবলেট, বিয়ার, লাইসারজিক অ্যাসিড ডাই-ইথাইল অ্যামাইড (এলএসডি), গাঁজা, বিড়ি ও সিগারেট, নেশাজাতীয় ইনজেকশন, ইস্কাফ সিরাপ, কোকেন, এমকেডিল/কফিডিল, বিভিন্ন প্রকার ঔষধ, কীটনাশক এবং অন্যান্য ট্যাবলেট। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, এয়ার গান, হ্যান্ড গ্রেনেড, গানপাউডার, বিস্ফোরক দ্রব্য, গুলি। এছাড়াও বিজিবি সোনা, রূপা, কসমেটিক্স, পোশাকসহ বিপুল পরিমাণ চোরাচালান দ্রব্য জব্দ করেছে।
এসব চোরাচালানের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪৩ জন চোরাচালানকারী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৩ জন বাংলাদেশি নাগরিক, ৩ জন ভারতীয় নাগরিক এবং ১৫০ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।