ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইসরাইল-দুবাইভিত্তিক বিতর্কিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বন্দর রক্ষা কমিটি।
কমিটির অভিযোগ, জনমত গ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত না করেই চুক্তিটি করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চট্টগ্রামে অনুষ্ঠিত এক জরুরি সভায় কমিটির নেতারা চুক্তির শর্ত প্রকাশ, এর আর্থিক ও কারিগরি দিকগুলোর স্বাধীন মূল্যায়ন এবং বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনালটির দায়িত্ব দেয়ার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনার দাবি জানান।
এছাড়া আগামী ১২ অক্টোবর বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনের সামনে অনুষ্ঠেয় গণঅনশনে অংশ নিতে শ্রমিক, কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পেশাজীবী ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারা।
কমিটির অভিযোগ, জনমত ও জাতীয় স্বার্থ উপেক্ষা করে একতরফাভাবে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির শর্ত, আর্থিক প্রভাব এবং দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার ওপর এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে মানুষকে অন্ধকারে রাখা হয়েছে বলে জানায় কমিটি।
তারা বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। ফলে বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো নিয়ে যেকোনো সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক স্বার্থ ও বাণিজ্যিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নেতারা প্রস্তাবিত বিদেশি পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রস্তাবের সঙ্গে বন্দরের রাজস্ব আয়ের সম্ভাবনা, পরিচালন সক্ষমতা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনার তুলনামূলক মূল্যায়নের আহ্বান জানান।
তারা বলেন, বন্দরের কার্যক্রমে আধুনিক প্রযুক্তি, পরিচালনাগত দক্ষতা বা বিদেশি বিনিয়োগের বিরোধী নন তারা। তবে জাতীয় স্বার্থ, রাষ্ট্রের সক্ষমতা, রাজস্ব আয়, শ্রমিকদের কর্মসংস্থান ও অধিকার এবং বন্দরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বন্দর রক্ষা কমিটির নেতারা আরও বলেন, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
কমিটি এনসিটি ইজারা চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি জনসমক্ষে প্রকাশ এবং দীর্ঘমেয়াদি চুক্তিতে যাওয়ার আগে এর আর্থিক ও কারিগরি দিকগুলো স্বাধীনভাবে মূল্যায়নের দাবি জানিয়েছে।
নেতারা আরও বলেন, বন্দর রক্ষার আন্দোলন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে পরিচালিত হচ্ছে না। বরং জাতীয় সম্পদ, অর্থনৈতিক স্বার্থ ও শ্রমিকদের অধিকার রক্ষায় এটি একটি বৃহত্তর উদ্যোগ।
এসময় জাতীয় স্বার্থবিরোধী বলে বিবেচিত যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কমিটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৫ হাজার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাঠ প্রশাসনে জবাবদিহি ও নজরদারি বাড়াচ্ছে সরকার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফের গুলি, ভারতীয় নাগরিককে ধরে আনলো গ্রামবাসী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন প্রতিরোধ ও ১৪ দফা দাবিনামা পেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












