ডাণ্ডাবেড়ির এমন ঘটনা ঘটতে থাকলে অসভ্য জাতিতে পরিণত হতে পারি - হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক:
প্যারোলে মুক্তি পেয়ে ডা-াবেড়ির পরানো অবস্থায় পটুয়াখালীর ছাত্রদল নেতা নাজমুল মৃধার বাবার জানাজায় অংশ নেয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে বলেছেন, একের পর এক এ ধরনের ঘটনা ঘটতে থাকলে আমরা অসভ্য জাতিতে পরিণত হতে পারি।
সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামাল এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের পর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
গত শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাবার জানাজায় অংশ নেয়ার জন্য পটুয়াখালীর ছাত্রদল নেতা নাজমুলকে প্যারোলে মুক্তি দেয় আদালত। প্যারোলে মুক্তি পাওয়ার পর ডা-াবেড়ি পড়া অবস্থায় বাবার জানাজায় অংশ নেয় নাজমুল। পরে দাফন শেষ হওয়ার আগেই তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।