ডাকাতির সময় ফেলে যাওয়া ফোনের সূত্র ধরে ৭ ডাকাত গ্রেপ্তার
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গেল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে একটি চীনা কোম্পানিতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ডাকাতির সময় ভুলে ফেলে যাওয়া একটি ফোনের সূত্র ধরেই এই ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের এই তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কেরানীগঞ্জে চীনা নাগরিক পরিচালিত একটা ফ্যাক্টরিতে ডাকাত ঢ়ুকে একজন চীনা নাগরিককে গুরুতর জখম করে এবং কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
ঘটনার বিবরণে তিনি জানান, গত ১৪ এপ্রিল ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ইয়াংজিয়াং প্রকল্পের মেইন গেট দিয়ে ঢ়ুকে গার্ডকে বেঁধে অফিসিয়াল বিল্ডিংয়ের দোতালায় গিয়ে একজন চাইনিজ নাগরিককে তারা অস্ত্রের মুখে জিম্মি করে।
প্রাথমিক তদন্তের তথ্য জানিয়ে তিনি আরও বলেন, ডাকাতরা বিভিন্ন দলে ভাগ হয়। একটি দল মেইন গেটের বাইরে থাকে। আরেকটা দল থাকে মেইন গেটের ভিতরে। যারা গার্ডদের নিয়ন্ত্রণ করছিল। আরেকটি দল গ্রাউন্ড ফ্লোরে যে চাইনিজ নাগরিক ছিল তাকে জিম্মি করে রাখে এবং আরেকটা দল ওপরে গিয়ে বিভিন্ন জায়গায় মালামাল টাকা-পয়সা লুট করতে থাকে। এরপর তারা ওই ভবনের ভেতরে থাকা সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। যখন তারা বিভিন্ন মালামাল লুট করতে থাকে তখন একজন চাইনিজ নাগরিক তাদের বাধা দিলে ওই চাইনিজ নাগরিককে কুপিয়ে জখম করে ওই ডাকাতদল।
র্যাব কর্মকর্তা বলেন, পরবর্তীতে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। আর ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের একটা ফোন রেখে চলে যায়। সেটার সূত্র ধরেই আমরা পাঁচজনকে গ্রেপ্তার করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)