ডলার সংকটেও গাড়ি আমদানিতে রেকর্ড
, ০৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০১ তাসি, ১৩৯০ শামসী সন, ৩০শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৬ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ডলার বাঁচাতে সরকারের পক্ষ থেকে অপ্রয়োজনীয় ও বিলাসপণ্য আমদানি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়। ‘বিলাসপণ্য’ হিসেবে বিবেচিত হওয়ায় শতভাগ এলসি মার্জিনের আওতাভুক্ত করা হয় গাড়ি আমদানি। কিন্তু তাতে গাড়ি আমদানি ঠেকানো যাচ্ছে না। গত অর্থবছরে (২০২১-২২) আগের অর্থবছরের চেয়ে ছয় হাজার ৭৯৯টি গাড়ি বেশি আমদানি হয়েছে। মোট গাড়ি আমদানিতে পাঁচ বছরের মধ্যে রেকর্ডও হয়েছে গত অর্থবছরে।
সূত্র জানায়, সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ২০২১-২২ অর্থবছরে রেকর্ডসংখ্যক গাড়ি আমদানি হয়েছে দেশে। এদিকে বিলাসপণ্যের এলসি নিয়ন্ত্রণ করায় এলসি ছাড়াই গাড়ি আনছেন ব্যবসায়ীরা। ফলে এলসিবিহীন গাড়ি আমদানি ব্যয় কিভাবে শোধ হবে এবং চট্টগ্রাম কাস্টমস কিভাবে শুল্কায়ন করবে, তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মূল্যস্ফীতি মোকাবেলা, ডলারের বাজার স্থিতিশীল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকাতে ২০২২ সালের ১১ এপ্রিল পণ্য আমদানিতে লাগাম টানে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। পরে ৪ জুলাই দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার লক্ষ্যে মোটরকার (সেডান কার, এসইউভি, এমপিভি), ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস হোম অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু, মুক্তা ও তৈরি পোশাক আমদানিতে এলসির শতভাগ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু এত কড়াকড়ির মধ্যেও গাড়ি আমদানির রেকর্ড হয়েছিল ২০২১-২২ অর্থবছরে।
সূত্র বলছে, ২০২১-২২ অর্থবছরে দেশে ৩৪ হাজার ৭২১টি গাড়ি আমদানি হয়েছে। এর মধ্যে মোংলা বন্দর দিয়ে ২০ হাজার ৮০৮টি গাড়ি আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে একই সময়ে ১৩ হাজার ৯১৩টি গাড়ি আমদানি হয়েছে, যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। ডলার সংকটেও বিলাসপণ্য গাড়ি আমদানি বাড়ায় রিজার্ভের সংকট বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানা যায়, ২০২২-২৩ অর্থবছরেও গাড়ি আমদানি অব্যাহত রয়েছে। বৈশ্বিক সংকটে জাপানে গাড়ির দাম হ্রাস পাওয়ায় আমদানিকারকরা নিয়ম-নীতির তোয়াক্কা না করেই গাড়ি আমদানি করছেন। যদিও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে বিপাকে পড়ছেন উদ্যোক্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)