ট্রেনের ছাদ থেকে পড়ে দুইদিনে ২ যুবকের মৃত্যু
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৮ জুন, ২০২৬ খ্রি:, ২৫ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মৌলভীবাজার সংবাদদাতা:
শ্রীমঙ্গল উপজেলায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা ৩৫ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) উপজেলার উত্তরসুর গ্রামে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সামছু মিয়া (৩০)। আহতদের বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে।
এর আগে গত শনিবার বিকেলে একই স্থানে জয়ন্তিকা ট্রেনের ছাদ থেকে পড়ে এনামুল মিয়া ফাহিম (২৫) এবং সিয়াম (১৮) নামে দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদর উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। এর মধ্যে এনামুল মিয়া ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা প্রদান দেওয়া হয়েছে। গতকাল গুরুতর দুইজনকে আনা হলে মৌলভীবাজার রেফার করা হয়।
মৌলভীবাজার সদর হাসপাতল সূত্র জানায়, গতকাল ট্রেন দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এনামুল মিয়া ফাহিমকে সিলেট নেওয়ার পথে মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিরাপত্তায় মজুত, সোলার ও গ্যাসে জোর দিয়ে ১২ সুপারিশ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের খাদ্য নিরাপত্তা গভীর সংকটে -প্রতি ৬টি নমুনার একটিতেই ভেজাল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও সম্ভ্রমহরণ মামলার রায়!
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় -প্রধানমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যে কর্মপরিকল্পনা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভালো কাজে পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে যা বললেন বিচারক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে প্রতিশ্রুতি দেয়ার আগে স্টাডি করে নেবেন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাত থাকতে আরেকটি জামাতের ‘প্রোম্যাক্স’ দল প্রয়োজন ছিল না -রাশেদ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রিপেইড মিটার রিচার্জে ২০০ ডিজিটের টোকেন, ভোগান্তিতে গ্রাহক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)