আপনাদের মতামত
ট্রাম্প দেয়- যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আর সৌদি যুবরাজ সালমান দেয়- যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা তাহলে কী কট্টর খ্রিষ্টান- ট্রাম্পের চেয়ে মুনাফিক সালমানই মুসলমানদের বড় শত্রু সাব্যস্ত হয় না? নাউযুবিল্লাহ!
, ২৭ জানুয়ারি, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
তেল উৎপাদনকারীদের জোট ওপেক প্লাসের দৈনিক ২০ লাখ ব্যারেল তেল সরবরাহ কমানোর ঘোষণায় সৌদির উপর নাখোশ ছিল যুক্তরাষ্ট্র।
বাইডেনের দাবি, তেল উৎপাদন কমিয়ে দেওয়ার এমন সিদ্ধান্ত রাশিয়াকে লাভবান করবে। এর প্রতিক্রিয়ায় সৌদি আরবকে এর ‘ফল ভোগ’ করতে হবে এমন মন্তব্যও করেছিলো বাইডেন।
এরপর ক্ষমতায় এসে মার্কিন ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছে যা মুসলিম-প্রধান দেশগুলোর ওপর আবারও ভ্রমণ নিষেধাজ্ঞা।
শুধু ভ্রমণ না, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছে এমন ব্যক্তিদের, বিশেষত দখলদার ইসরায়েলের গণহত্যার বিপক্ষে ও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের দমন করার জন্য ব্যবহার করা হবে এই আদেশ।
যা ২০১৭ সালের ‘মুসলিম নিষেধাজ্ঞার’ চেয়েও ভয়াবহ।
আন্তর্জাতিক শরণার্থী সহায়তা প্রকল্পের (আইআরএপি) আইনজীবী আলাগেসান আল জাজিরাকে বলেছে, নতুন এই আদেশ ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে দেওয়া ‘মুসলিম নিষেধাজ্ঞার’ চেয়েও ভয়ঙ্কর ও বড় পরিসরের।
এই আদেশে দখলদার ইসরায়েলের নাম উল্লেখ করা না হলেও দখলদার ইসরায়েলের সমালোচনাকে কেবল ইসরায়েলবিরোধী না, বরং ‘যুক্তরাষ্ট্রবিরোধী’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণার সময়ই ট্রাম্প বলেছিলো, ফিলিস্তিনের গাজা উপত্যকা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেনসহ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত দেশের মানুষের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করবে সে।
নতুন আদেশে বলা হয়েছে, যেসব মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাকালীন নীতির প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করবে, তাদের ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে।
অর্থাৎ আমেরিকা কর্তৃক ইরাক, আফগানিস্তান, লিবিয়া, গাজায় আক্রমণ, শহীদ করা এবং মুসলিম দেশগুলোর উপর বিভিন্ন আগ্রাসন এবং আমেরিকা পরিচালিত ইসলাম বিরোধী বিভিন্ন সংস্কৃতি তথা এলজিবিটি কিউ মুভমেন্টসহ ইসলাম বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে যেসব দেশ এবং দেশবাসী প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধেই মার্কিনী নিষেধাজ্ঞা, হয়রানি, অত্যাচার বলবৎ হবে।
মূলত: এ নিষেধাজ্ঞার কোনো পরওয়া মুসলমানের করা লাগতো না। কিন্তু মুসলমান হিসেবে আমাদের দুঃখ তখনই সীমাহীন হয় যখন আমরা দেখতে পাই- সৌদি যুবরাজ- ইসলাম ও মুসলিম স্বার্থ বেপরওয়াভাবে বিনাশ করে, চরম নির্লজ্জ ও বেহায়ার মত ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের আগ্রহ দেখায়। নাউযুবিল্লাহ!
আল জাজিরা প্রকাশিত সংবাদে জানা যায়-“দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ায় ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছে সৌদি আরবের বিন সালমান।
সৌদি যুবরাজ সালমান জানিয়েছে, আগামী চার বছরে (ট্রাম্পের শাসনামল) যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় তার দেশ। ”
সত্যিই মুসলিম বিশ্ব ভাষাহীণভাবে মর্মাহত। এ ধরনের বেহায়াদের জন্য কবিতায় এসেছে- মেরেছ কলসির কানা- তাই বলে কী মুহব্বত দেব না। নাউযুবিল্লাহ!
এদের প্রসঙ্গেই পবিত্র কুরআন শরীফে ইরশাদ মুবারক হয়েছে- ‘ওদের অন্তরে মহর পড়ে গেছে’। নাউযুবিল্লাহ!
-মুহম্মদ ওয়ালীউল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












