পাহাড়ে উপজাতি সন্ত্রাসবাদ (২) : ইউপিডিএফ (১ম পর্ব)

চিত্র : উপজাতি পহাড়ি সন্ত্রাসী কর্তৃক চাঁদাবাজির রসিদ।
সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে দাবি করলেও এবং বাহ্যিকভাবে পাহাড়ের বাসিন্দাদের অধিকার নিশ্চিত করার দাবিতে সোচ্চার থাকতে দেখা গেলেও নেপথ্যে এই সংগঠনের বেশিরভাগ কর্মীই চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয়। আর এ নিয়ে তারা প্রায়ই পরস্পরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। কখনও কখনও যা হয়ে ওঠে রক্তক্ষয়ী। অপহরণ, সহিংসতা, অগ্নিসংযোগের ঘটনা অশান্ত করে তোলে পাহাড়কে।
চাঁদাবাজির পাশাপাশি তাদের রয়েছে অস্ত্র ব্যবসাও। সারা দেশের অন্য সশস্ত্র সংগঠন বা ব্যক্তি এই এলাকা থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কিনে থাকে। এরা অস্ত্র সংগ্রহ করে প্রতিবেশী কয়েকটি দেশ বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদী দলগুলোর কাছ থেকে। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা এবং আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র সংগ্রহের কথা জানা যায়। এ ছাড়া নিজেদেরও আছে অস্ত্র তৈরির কারখানা। তিন পার্বত্য জেলার প্রশাসন, একাধিক গোয়েন্দা সূত্র ও সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফের রয়েছে দুটি গ্রুপ। মূল অংশটি প্রসিত গ্রুপ হিসেবে চিহ্নিত। আরেক গ্রুপ নিজেদের সংস্কারপন্থি দাবি করে, যার নেতৃত্বে রয়েছে জলাইয়া।
ইউপিডিএফ মূল দলের রাজত্ব হচ্ছে খাগড়াছড়ি সদর উপজেলার হাতিরমাথা পাহাড়, চেলাছড়া পাড়া, বাউরো পাড়া, গিরিফুল, দেওয়ান পাড়া, স্বনির্ভর, পুড়িয়া, নারাংখাইয়া পাড়া, কৃষি গবেষণা ও আলু টিলা পাহাড়। এসব এলাকার সবখানেই ইউপিডিএফ মূল দলের সশস্ত্র অবস্থান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বর্মাছড়ি, শুকনা ছড়িতেও ইউপিডিএফ মূলের সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা দেখা যায়।
এই গ্রুপের সদস্যদের প্রায় সবার কাছেই আগ্নেয়াস্ত্র আছে। বিশেষ করে রাইফেল, এলএমজি আর এসএমজি বেশি ব্যবহার করে থাকে তারা। পুরো এলাকা এবং তাদের ঘাঁটিগুলোতে পালাক্রমে চব্বিশ ঘণ্টাই টহল দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেলেই তারা দুর্গম পাহাড়ে পালিয়ে যায়।
ইউপিডিএফ কমান্ডার অমর ও মিলন বাহিনীর চাঁদাবাজি আর অত্যাচারে অতিষ্ঠ ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্তবর্তী এলাকার মানুষ। চাঁদা না দেয়ায় তাদের হাতে খুন হয়েছে শত শত ব্যবসায়ী ও নিরীহ মানুষ। ফটিকছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষ লক্ষ মানুষ অমর-মিলন চাকমা বাহিনীর অত্যাচার, নির্যাতনে অতিষ্ট হয়ে পড়েছেন।
পার্বত্য শান্তি চুক্তি বিরোধী উপজাতীয় এই সন্ত্রাসী গোষ্ঠীর দুষ্কর্মের প্রধান টার্গেট বাঙ্গালী মুসলমান।
দেশ বাঁচাতে, দেশের অখন্ডতা ও সার্বভৌমতা রক্ষার্থে এই উপজাতি সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হোন।
-মুহম্মদ হাফিজুর রহমান খান।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।