ট্রাম্পকে নিজের নির্বাচন নিয়ে চিন্তা করতে বললেন বিএনপি নেতা
সিলেট সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন বলেছেন, তোমাকে (ট্রাম্প) বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে না। ৫ নভেম্বর নির্বাচন নিয়ে চিন্তা করো। বাংলাদেশের মানুষ বাংলাদেশ নিয়ে চিন্তা করবে।’ এ সময় বাংলাদেশ নিয়ে কথা বলে হিন্দু কিছু ভোট নিজের বাক্সে নেয়ার পরিকল্পনা বলেও মন্তব্য করেন তিনি।
গত জুমুয়াবার (১ নভেম্বর) সিলেটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে এসব কথা বলেন এ জেড এম জাহিদ হোসেন।
অন্তর্র্বতী সরকারের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুততম সময়ে ফিরিয়ে দিন। সেটা প্রলম্বিত করলে মহাসংকটের মধ্যে পড়বেন। জনগণের চোখের ভাষা বুঝতে হবে। জনগণ কী চায়, তা না বুঝে চললে হবে না। জনগণের বিষয়টি মাথায় নিয়েই এগোতে হবে।
তিনি বলেন, আমরা বলেছি আপনাদের সহযোগিতা করবো কিন্তু অনির্দিষ্টকালের জন্য নয়। কোনও অজুহাতে কোনও প্রক্রিয়াকে প্রলম্বিত করার চেষ্টা করা হলে জনগণ তা সহ্য করবে না।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।