যাত্রাবাড়ীতে ডিবি পরিচয়ে ডাকাতি:
ট্রাক, প্রাইভেটকার-মোটরসাইকেলসহ তিন ডাকাত গ্রেফতার
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীতে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গতকাল রোববার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনৈক সেলিম মোল্লা বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ৩০ আগস্ট রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে যাত্রাবাড়ীর মাতুয়াইল পশ্চিমপাড়ায় আর্ট পেপারবাহী একটি ট্রাক আটকায় চারজন অজ্ঞাত ব্যক্তি। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালান দেখতে চায়। চালানে সমস্যা আছে বলে চালককে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ইলেকট্রিক শক মেশিন দিয়ে ভয় দেখিয়ে ট্রাকটি ডেমরার দিকে চালাতে বাধ্য করে। পরে মৃধাবাড়ী ইউটার্ন এলাকায় গিয়ে তারা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
মামলা তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় মিরপুরে অভিযান চালিয়ে মনোয়ার হোসেন সকালকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ২টা ৫ মিনিটে চাঁদপুরের হাইমচর এলাকায় অভিযান চালিয়ে টিটু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে রাত ৯টা ৩০ মিনিটে বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে মিঠু মিয়াকে গ্রেফতার করা হয়।
ডিএমপি আরও জানায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা রাজধানীর ব্যবসায়ীরা ও পণ্যবাহী ট্রাকগুলোকে অনুসরণ করে সুবিধাজনক স্থানে পথরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে লুটপাট চালাতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)