ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল বাবা-মা ও মেয়ের
ভুরুঙ্গামারীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সোনাহাট থেকে অটোরিকশায় তারা ভূরুঙ্গামারীতে যাচ্ছিলেন। ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোতে থাকা চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপতালে নেয়ার সময় তারা মারা যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে ট্রাকটিকে আটক করে স্থানীয়রা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।