টেকনাফে নিখোঁজ ৫ জেলে মিয়ানমারের কোস্টগার্ডের হেফাজতে
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এক সপ্তাহ পর পাঁঁচ জেলের জীবিত সন্ধান মিলেছে। বর্তমানে তারা মিয়ানমারের কোস্টগার্ড বাহিনীর হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন নিখোঁজ জেলে হেলালের বাবা মোহাম্মদ উল্লাহ।
গতকাল রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে মোহাম্মদ উল্লাহ গণমাধ্যমকে এতথ্য জানান
মোহাম্মদ উল্লাহর ভাষ্যমতে, গত ১০ ডিসেম্বর রাতে মোহাম্মদ হেলালসহ পাঁচ জেলে ইঞ্জিনচালিত কাঠের ট্রলারে করে টেকনাফের নোয়াখালী ঘাট থেকে সাগরে মাছ ধরতে যান। তারা যাওয়ার পর পরদিন সকালে কল করে জানান, তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেছে। তখন তারা সাহায্য চাইলে কয়েকটি নৌকা সাগরে পাঠানো হয়। তবে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।
বিকেল ৩টার দিকে মোহাম্মদ হেলাল কল করে জানান, তারা মিয়ানমারের কোস্টগার্ডের হাতে পড়েছেন। কোস্টগার্ড সদস্যরা সাগর থেকে তাদের উদ্ধার করে বর্তমানে তাদের হেফাজতে রেখেছেন।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পাঁচ জেলেকে মিয়ানমারের কোস্টগার্ড বাহিনী পেয়েছে বলে জানা গেছে। তারা বর্তমানে মিয়ানমারের মংডু অঞ্চলে সেদেশের বাহিনীর হেফাজতে আছেন।
নিখোঁজ জেলে সেলিম উল্লাহর ছোট ভাই রফিক বলেন, ‘আমার বড় ভাই সেলিম উল্লাহসহ পাঁচ জেলে সাগরে মাছ ধরতে গেলে তারা আর ফেরত আসেননি। বিভিন্ন জায়গায় খোঁজখুঁজির পরও পাওয়া যায়নি। বড় ভাইয়ের পরিবারের ছয় সন্তান মানবেতর জীবন পার করছে।’
এরআগে, গত ৩ নভেম্বর বাহারছড়া ২ নম্বর পুরানপাড়ার ছয় জেলে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। তবে আজও তাদের খোঁজ মেলেনি। তাদের পরিবারে চলছে শোকের মাতম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












