-ইসরায়েলের সঙ্গে ‘প্রকৃত যুদ্ধে’ জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ
গাজাকে কেন্দ্র করে চলমান হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। বিশেষ সাক্ষাৎকারে হিজবুল্লাহর মুখপাত্র হাজি মোহাম্মদ আফিফ বলেছেন, হিজবুল্লাহ নিয়মিত ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। প্রকৃতপক্ষে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় একটি ফ্রন্ট চালু করে দিয়েছে।
লেবাননের হিজবুল্লাহর দাবি, তাদের কাছে প্রায় ১ লাখ সেনা রয়েছে। রয়েছে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম। এমনকি বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতিশীল এই গোষ্ঠী বিগত কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
তবে হিজবুল্লাহ যুদ্ধের বর্তমান গতি বজায় রাখতে চায় বলে জানান আফিফ। তিনি বলেন, আমাদের এই যুদ্ধ ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই পরিচালিত। তবে হিজবুল্লাহকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে না জড়াতে ইসরায়েল একাধিকবার হুমকি দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত একাধিকবার বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ালে বৈরুতকে গাজায় পরিণত করা হবে।
ইসরাইলের স্পর্শকাতর স্থানে ইয়েমেনের ড্রোন হামলা:
ইসরাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
তিনি বলেছেন, ইসরাইলের ইলাত বন্দর এলাকায় গত শনিবার বেশ কয়েকটি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে।
তিনি মুসলিম উম্মাহসহ বিবেকবান ও স্বাধীনচেতা সব মানুষকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান ঘোষণার আহ্বান জানান।
ইয়েমেনি বাহিনী এমন সময় ইসরাইলে ড্রোন হামলা চালালো যখন একদিন আগে গত জুমুয়াবারও তারা
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।