মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
নারী-শিশুরা আশ্রয় নিচ্ছেন মসজিদে:

টেকনাফে ডাকাত-অপহরণ আতঙ্ক: রাত জেগে পাহারায় স্থানীয়রা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, সকাল ৬:৫৪

কক্সবাজার সংবাদাদতা:
কক্সবাজারের টেকনাফে ডাকাত ও অপহরণ আতঙ্কে নির্ঘুম রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় যুবকরা। রাত হলে ডাকাতের ভয়ে নিজ বাড়ি-ঘর ছেড়ে নারী, শিশু ও বয়স্ক লোকজন মসজিদে ও নিরাপদ স্থানে থাকছেন।
সরেজমিনে জানা গেছে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের অধিকাংশ বাড়ি-ঘর পাহাড়সংলগ্ন এলাকায় অবস্থিত। এই সুযোগে পাহাড়ি ডাকাত ও অপহরণকারীরা দিন-রাত যেকোনো সময় লোকজনকে ধরে নিয়ে পাহাড়ে আটকে রাখছে। রাত হলে বাড়ি-ঘরে হামলার চেষ্টা, গুলি ছোড়া ও ডাকাতির ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে মূল্যবান কোনো জিনিস না পেলে বাসার লোকজনকেই অপহরণ করা হচ্ছে।
এর আগে এই পাহাড়ি অপহরণকারী ও ডাকাতচক্রের হাতে বাহারছড়া ইউনিয়নের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক এমনকি শিশু পর্যন্ত অপহরণের শিকার হয়েছেন। ফলে নিজেদের পরিবার-পরিজনের নিরাপত্তায় স্থানীয়রা রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছেন তারা। অনেক নারী, শিশু ও বয়স্ক মানুষ মসজিদসহ আশ্রয়যোগ্য নিরাপদ স্থানে অবস্থান করছেন।
আরও জানা গেছে, গত কয়েকদিন ধরে বাহারছড়ার শীলখালী ও চৌকিদারপাড়া এলাকায় পাহাড়ি ডাকাত ও অপহরণচক্র রাতে পাহাড় থেকে নেমে এসে লোকজনকে অপহরণ ও ডাকাতির চেষ্টা করছে।
এতে স্থানীয়দের মধ্যে ভয়-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ নির্ঘুম রাত কাটানোর পাশাপাশি স্বেচ্ছাশ্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন।
চৌকিদার পাড়ার বাসিন্দা নুরে আলম জানান, বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া গ্রামের শতাধিক পরিবার বর্তমানে চরম আতঙ্কে রাত কাটাচ্ছেন। ডাকাতদলের ভয় এতটাই তীব্র যে প্রতিদিন রাত নামার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন স্থানীয় মসজিদের উঠান ও বারান্দায়। শিশু, নারী ও বৃদ্ধরা খোলা জায়গায়, অন্ধকারে আতঙ্কে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
তিনি আরও জানান, গত কয়েক মাস ধরে এলাকায় ডাকাতদের তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে। প্রায় প্রতিরাতেই গুলির শব্দ শোনা যায়। পাশাপাশি বাড়ি-ঘরে হামলার চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও নিয়মিত ঘটছে।
শীলখালীর বাসিন্দা লিয়াকত আলী জানান, গত পরশুদিন ২০-৩০ জনের একটি ডাকাতদল আমাদের গ্রামে হানা দেয়। এ সময় গ্রামের লোকজনের প্রতিরোধের মুখে ডাকাত দল পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা খুবই ভয় ও আতঙ্কের মধ্যে থাকি।
শীলখালীর বাসিন্দা জুবায়ের ইসলাম জুয়েল জানান, ডাকাত প্রতিরোধে গত দু'দিন ধরে আমাদের গ্রামে পাহারায় আছি। ডাকাত ও অপহরণকারীদের প্রতিরোধে আমরা সবসময় প্রস্তুত।
শীলখালী জুম পাড়ার প্রবাসী আব্দুল্লাহর ছেলে ইমরান খান নয়ন জানায়, গত জুমুয়াবার মাগরিবের সময় তার গ্রামে ১০-১৫ জনের একদল অস্ত্রধারী ডাকাত এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে গ্রামের লোকজন তাকে খুঁজতে পাহাড়ের দিকে এগোলে ডাকাতরা চাপের মুখে প্রায় পাঁচ ঘণ্টা আটক রাখার পর তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, গত পরশুদিন শীলখালী এলাকায় ২০-৩০ জন ডাকাত দল ওই গ্রামে আসার সংবাদ পেলে আমরা যেখানে দ্রুত পৌঁছলে ডাকাতদল পালিয়ে যায়। ডাকাত ও অপহরণ কারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছি এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয় আমরা সর্তক আছি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫৯ মিনিট আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ২ ঘণ্টা আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ২ ঘণ্টা আগে