গরিবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ
ঠাকুরগাঁও সংবাদাদতা:
বালিয়াডাঙ্গী উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) সুবিধাভোগী ব্যক্তিদের জন্য বরাদ্দ করা প্রায় ১০ হাজার বস্তা চাল গুদামে চার মাস ধরে পড়ে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বারবার নির্দেশনা সত্তে¦ও এই চাল বিতরণ না করার গুরুতর অভিযোগ উঠেছে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিকের বিরুদ্ধে। কর্মকর্তার এমন অবহেলায় একদিকে যেমন গরিব সুবিধাভোগী ব্যক্তিরা প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদ থেকে ফিরে যাচ্ছেন, তেমনি গুদামে অতিরিক্ত চাল মজুতের ফলে খাদ্য বিভাগের কর্মকর্তারাও চাপে পড়েছেন।
শুধু তা-ই নয়, ইউএনওর চূড়ান্ত করা তালিকায় নাম পরিবর্তন করে অন্য সুবিধাভোগী অন্তর্ভুক্ত করার অভিযোগও উঠেছে ওই মহিলাবিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে সুবিধাভোগী, ইউপি সচিব ও জনপ্রতিনিধিদের মধ্যে।
এক সপ্তাহ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত জুলাই মাসে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আটটি ইউনিয়নে লটারির মাধ্যমে বাছাই করে ভিডব্লিউবির ২ হাজার ৪৫৮ জন সুবিধাভোগী ব্যক্তির তালিকা চূড়ান্ত করে বদলি হয়ে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। ওই মাস থেকে সুবিধাভোগী ব্যক্তিদের মধ্যে ওই চাল বিতরণ করার জন্য নির্দেশনা এবং চালের ডিওতে অনুমোদন দেয় পরে যোগদান করা ইউএনও মফিজুর রহমান। কিন্তু চার মাস চলে গেলেও সেই চাল পড়ে আছে গুদামে, বিতরণ করা হয়নি।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।