টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে ঢাকা
, ২৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৩ জুলাই, ২০২৬ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
কয়েকদিন ধরেই থেমে থেমে চলছে বৃষ্টি। কিন্তু গত শনিবার দিবাগত রাত থেকে টানা বৃষ্টিতে কার্যত পানিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা। প্রধান সড়ক থেকে অলিগলি-বিভিন্ন এলাকায় পানিবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অফিসগামী মানুষের যাতায়াতে দুর্ভোগ, চালকদের অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহন বিকল হয়ে পড়া এবং ব্যবসায় মন্দা-সব মিলিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবসেই বিপাকে পড়েছেন রাজধানীর বাসিন্দারা।
প্রায় পুরো ঢাকা শহর প্রায় পানিতে তলিয়ে গেছে। ধানমন্ডি, জিগাতলা, সাইন্সল্যাব, এলিফ্যান্ট রোড, মতিঝিল, খিলগাঁও, বনানী, খিলক্ষেত, মিরপুর ১০ নম্বর, কাজীপাড়াসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক থেকে গলির ভেতর পর্যন্ত পানি জমে গেছে। ফলে ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে কর্মস্থলে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপেই ভোগান্তির মুখে পড়তে হয়েছে নগরবাসীকে।
বৃষ্টি হলেই পরিবহন চালকদের বাড়তি ভাড়া আদায় এক স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে অন্যতম রিকশা ও সিএনজি চালকরা। প্রতিনিয়তই তাদের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে বাগবিত-া চোখে পড়ে। বৃষ্টি হলে তা যেন আরও বেড়ে যায়। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
বৃষ্টিতে শুরু হওয়া পানিবদ্ধতার কারণে কেবল যাত্রীরাই নয়, ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকরাও। অটোরিকশা চালক মজিদ বলেন, রিকশা নিয়ে বের হয়েছি সকালে। ভাবলাম আজকে বৃষ্টি আছে, কিছু টাকা বেশি পাওয়া যাবে। কিন্তু পানিতে ডুবে রিকশাই বন্ধ হয়ে গেছে। এখন যাচ্ছি মেকারের কাছে। আজকে সারাদিনের টাকাটাই মাইর গেল।
সিএনজি চালক আব্দুর রহমান বলেন, আমাদের তো কাজ করেই যেতে হবে, যতই বৃষ্টি হোক। একদিন বসে থাকলেই আমাদের লস। তাই বৃষ্টির মধ্যেই বের হয়েছি। যদিও পানিতে গাড়ি চালানো কঠিন। কারণ বুঝতে পারি না কোথায় গর্ত আছে বা ম্যানহোলের ঢাকনা খোলা কিনা। তার মধ্যে যদি ইঞ্জিনে পানি ঢ়ুকে তাহলে পুরো দিনই মাটি। তাই এরকম বৃষ্টির মধ্যে গাড়ি চালানো অনেক কঠিন। তারপর আবার ভাড়া একটু বেশি চাইলে যাত্রীদের নানান কথা শুনতে হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, গত রাত ১২টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই মাসে এত বৃষ্টি এখন পর্যন্ত হয়নি। দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২২.৬ লাখ কোটি টাকা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিপ্রতি বরাদ্দ ৩.২ কেজি চাল ও নগদ ২৮ টাকা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে বন্যা ও ভূমিধ্বসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রতুল ত্রাণ দুর্গতদের হাহাকার
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যায় কয়েক কোটি টাকার ফসল নষ্ট, পচে গেছে শাকসবজি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যায় ৫১ মৃত্যু: ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারী বৃষ্টিতে কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানিবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি -ডিএসসিসি প্রশাসক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাটোরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশু মৃত্যুর ঘটনায় ভাঙচুর, চিকিৎসককে মারধর
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)