টানা ফ্লাইট বাতিলে আর্থিক চাপে এভিয়েশন খাত * ভোগান্তিতে সৌদিগামী ১৫,৭৭৯ যাত্রী
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, সৌদি আরবের বিমানবন্দরে হামলার প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১০৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এসব ফ্লাইটের ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
এদিকে একের পর এক ফ্লাইট বাতিলে আর্থিক চাপে পড়ছে দেশের অ্যাভিয়েশন খাত। খাতসংশ্লিষ্টরা জানান, এমনিতেই ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধে এভিয়েশন ব্যবসায় চরম মন্দাবস্থা বিরাজ করছে। যুদ্ধের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী অপর বেসরকারি বাংলাদেশি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের আয় অনেক কমে গেছে। বিশেষ করে বাংলাদেশি এয়ারলাইনসগুলো মধ্যপ্রাচ্যের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় তারা বাড়তি চাপের মুখে পড়েছে। গত এক সপ্তাহে রিয়াদগামী শতাধিক ফ্লাইট বাতিল হওয়ায় তাদের রেভিনিউ সংগ্রহে আরো ভাটা পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একের পর এক ফ্লাইট বাতিলে চরম আর্থিক চাপে পড়েছে বিমান। কিছু কিছু ক্ষেত্রে বিকল্প পথে যাত্রী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তাতেও আর্থিক ক্ষতি থেকে যাচ্ছে। যুদ্ধের কারণে যাত্রীদের পাশাপাশি পরিবহন সংস্থাগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নানামুখী চাপে এয়ারলাইনসের কর্মকর্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর টিকা দেশে আনা হবে -ডিএসসিসি প্রশাসক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ৪
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমি অফিসে দালাল চক্র, ২০ টাকার কাজ ১৯শ’ টাকায়
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদক উদ্ধারে অভিযানে গিয়ে বিএসএফ’র হাতে অপহৃত বাংলাদেশী দুই পুলিশ সদস্য
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফেরার লোমহর্ষক ঘটনা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন বাড়তি ১৩ হাজার কোটি টাকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর চুক্তি ও সীমান্ত নিয়ন্ত্রণ হস্তান্তর বাতিল, জাতীয় সংগীত পরিবর্তনের দাবিতে সমাবেশ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁপাইনবাবগঞ্জে বিস্কুট কারখানায় আগুন, ক্ষতি ৩৫ লাখ টাকা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়ায় ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)