টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখতে মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে বহাল রাখার দাবিতে যমুনা সেতুতে মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোল চত্বর এলাকায় অবস্থান নেয় তারা।
জানা যায়, গত রোববার (১২ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করা হচ্ছে বলে ছড়িয়ে পড়ে। এতে দিনব্যাপি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ও প্রতিবাদ জানান জেলার বাসিন্দারা। টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তারা।
খোঁজ নিয়ে জানা যায়, জনপ্রশাসন সংস্কার কমিশন টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার জন্য প্রস্তাব করেছে। যা সরকারের কাছে জমা দেয়া প্রতিবেদনের ১৮৭ এবং ১৮৮ নম্বর পৃষ্ঠায় উল্লেখ্য রয়েছে।
তবে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জানিয়েছেন, টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার কোন তথ্য সরকারি ভাবে পাননি তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।