রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

টমেটোর নতুন জাত উদ্ভাবন : ১ গাছেই ধরবে ৪-৫ কেজি টমেটো

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, সকাল ৫:০৯
টমেটোর নতুন জাত উদ্ভাবন : ১ গাছেই ধরবে ৪-৫ কেজি টমেটো
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) টমেটোর নতুন জাত উদ্ভাবন করেছেন বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবুল ফয়েজ মুহম্মদ জামাল উদ্দিন। জাপানের জেব্রা টমেটো নিয়ে দীর্ঘ ৭ বছর ক্রস, ব্রিডিং এবং রিয়ারিং করে গবেষণার পর সফলতা পেয়েছেন তিনি। নতুন জাতটির নাম রাখা হয়েছে ‘সাউ রেড রুবি’।
অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘আমরা বেশ কয়েক বছর ধরে দেশি টমেটোর বিভিন্ন জাতের সঙ্গে ক্রস করেছি, ব্রিডিং করেছি। তারপর রিয়ারিং (রোপণ) করে যখন আর ভ্যারিয়েশন হচ্ছে না; তখন জাতটি সিলেকশন করেছি। বাংলাদেশের অন্য জাতের টমেটোর তুলনায় রেড রুবির ফলন একটু বেশি। একটি গাছ থেকে প্রায় সাড়ে ৪-৫ কেজি পর্যন্ত টমেটো পাওয়া যায়। একটি টমেটোর ওজন প্রায় ৯০-১০০ গ্রাম।’
তিনি বলেন, ‘এই জাতের টমেটো দেখতে খুবই সুন্দর এবং কিছুটা লম্বাটে ধরনের। মাঝখানে স্ট্রাইপ (ডোরাকাটা) দাগ আছে। টমেটোর পুরোটাই মাংসল এবং মিষ্টি স্বাদের। বাংলাদেশের অন্য জাতের টমেটোগুলোয় পানির পরিমাণ এবং বীজের পরিমাণ বেশি থাকে, চামড়া কিছুটা মোটা। কিন্তু রেড রুবিতে মাত্র ১৫টির মতো বীজ থাকে, চামড়া খুবই পাতলা এবং পাকলে বেশ শক্ত ও মাংসল। শক্ত হওয়ায় সাধারণ টমেটোর চেয়ে এর স্থায়িত্ব বেশি। এজন্যই এ টমেটোর নামকরণ করা হয়েছে দামি শক্ত পাথরের নামে ‘সাউ রেড রুবি’।’
রেড রুবির চাষপদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘রেড রুবি শীতকালে ভালো হয়। তবে পলিশেডের নিচে বর্ষাকালেও চাষ করা যায়। রোপণের ৬০-৬৫ দিনেই ফল আসে। ৭৫-৮০ দিনেই ফল সংগ্রহ করা যায়। একেকটি টমেটো গড়ে ৯০-১০০ গ্রাম হয়। একেকটি গাছ থেকে গড়ে সাড়ে ৪ কেজি টমেটো সংগ্রহ করা যায়।’
বাজারে সাউ রেড রুবির বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘বড় পরিসরে এখনো বাজারজাত করতে পারিনি। তবে ফেসবুকে এটি খুবই সাড়া জাগিয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটি নিয়ে দীর্ঘদিন কাজ করছে। আমি মূলত ছাদ বাগান নিয়ে কাজ করি। প্রতি বছরই আমরা চাষ করে বীজ তৈরি করছি এবং ছাদ বাগানীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখন আমাদের পরিকল্পনা, বড় পরিসরে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া। এ বছর আরও বেশি বীজ তৈরি করা হবে। আগামী বছর কৃষকরা চাষ করবে। শেকৃবিতেও প্রদর্শনী প্লট করা হবে। এটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বের ভেতরেই পরে।’
অধ্যাপক জামাল উদ্দিন আরও বলেন, ‘কৃষকরা এটি চাষ করলে বেশিদিন ভালো ও ফ্রেশ রাখতে পারবেন। এর স্বাদে টক ভাবটা না থাকায় ফুড ইন্ডাস্ট্রিতে আলাদা চাহিদা জোগাবে। অন্যদিকে পানির পরিমাণ কম থাকায় সালাদ হিসেবেও বাজারে চাহিদা থাকবে। সবকিছু মিলে কৃষকরা এটি চাষ করলে বেশি ফলন পাবে। বাজারে ভালো দাম পাবে। বাজারে চাহিদা সব সময়ই থাকবে। বাজারে টমেটো কিনতে গেলে সুন্দর দেখায় অন্য টমেটোর চেয়ে রেড রুবিই প্রথম পছন্দে রাখবেন।’
টমেটো সবজি জাত ফসলের মাঝে একটি রসাল ফল জাতীয় সবজি। উৎপন্নের দিক থেকে বিশ্বে আলুর পরই টমেটোর অবস্থান। অধিকাংশ দেশেই টমেটো অন্যতম প্রধান সবজি। টমেটো একটি অত্যন্ত পুষ্টিকর সবজি হওয়ায় কাঁচা, পাকা এবং রান্না করে খাওয়া হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২৫ মিনিট আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৩২ মিনিট আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৩৩ মিনিট আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৩৪ মিনিট আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ৩৪ মিনিট আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ৩৫ মিনিট আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ৩৬ মিনিট আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ৩৭ মিনিট আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ৩৭ মিনিট আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৩৮ মিনিট আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ ঘণ্টা আগে