টমেটোর দাম আকাশছোঁয়া, উচ্চমূল্যেই বিক্রি হচ্ছে চাল, আটা, ডাল ও চিনি
শীতের হরেক রকম সবজিতে ভরে উঠেছে বাজার। এরপরও কোনোভাবেই নাগালে আসছে না দাম। বিশেষ করে টমেটোর বাজারে দেখা গেছে আগুন। গতকাল জুমুয়াবার বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি টমেটো কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে ১৪০ টাকা। অন্যান্য সবজিও ৪০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এদিকে আগে থেকে বেড়ে যাওয়া চাল-আটা, চিনি, ডালসহ কয়েকটি নিত্যপণ্য এখনও উচ্চমূল্যে স্থির হয়ে আছে। নিত্যপণ্যের অস্বাভাবিক এই দামে সীমাহীন কষ্টে স্বল্প আয়ের মানুষ।
মাসখানেক আগে বেশির ভাগ সবজির দর ছিল ৭০ থেকে ১০০ টাকার মধ্যে। কোনোটির দাম দেড়শ টাকাও ছুঁয়েছিল। গতকাল জুমুয়াবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৪০ থেকে ৮০ টাকার মধ্যে মিলছে অধিকাংশ সবজি। যদিও শীতকালে সবজির দাম আরও কম থাকে।
বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা, বেগুন ৫০ থেকে ৮০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা পর্যায়ে এখন ৫০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে আলু। যেখানে এক বছর আগে আলুর কেজি ছিল ২২ থেকে ২৫ টাকা। পুরোনো আলুর পাশাপাশি নতুন আলু দেখা গেছে বাজারে। তবে দাম আকাশচুম্বী। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে।
মান ও বাজারভেদে মোটা চালের কেজি ৫০ থেকে ৫৪, মাঝারি চাল ৫৫ থেকে ৬০ এবং সরু চালের কেজি ৬৫ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বর্তমানে খোলা আটা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে কেজিতে ৫০ টাকা। আর প্যাকেট আটার কেজি কিনতে খরচ হচ্ছে কমবেশি ৫৫ টাকা। একইভাবে খোলা ময়দা ৬০ থেকে ৬৫ এবং প্যাকেট আটা ৬৫ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।