সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

ঝুঁকির মুখে দুই ডজন প্রার্থী: স্বতন্ত্রে শঙ্কায় হেভিওয়েটরা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, রাত ৩:৪১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৪৬
ঝুঁকির মুখে দুই ডজন প্রার্থী: স্বতন্ত্রে শঙ্কায় হেভিওয়েটরা
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান দলীয় প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। তিনি ফরিদপুর-৪ আসনে এবারও নৌকার টিকিট পেয়েছেন। গত দুটি সংসদ নির্বাচনেও তিনি নৌকার মাঝি হয়েছিলেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে পরাজিত হয়েছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাফরউল্লাহর শক্ত প্রতিপক্ষ সেই মজিবুর রহমান নিক্সন চৌধুরী। নিক্সন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। দেশব্যাপী আলোচিত এ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্যের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম এবং সাংবাদিক আরিফুর রহমান দোলন। শেষ পর্যন্ত তারা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে নির্বাচন জমে উঠতে পারে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি মনোনয়ন পেয়েছেন গাজীপুর-৪ আসন থেকে। তার আসনেও দলের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন। তারা হলেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আলম আহম্মেদ ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফ।
ঢাকা-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী দলীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। এখানেও লড়াই জমে উঠেছে।
চাঁদপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা রেদওয়ান খান বোরহান।
কেবল ওপরে উল্লিখিতরাই নন, আরও অনেক হেভিওয়েট এমপি-মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। দলীয় প্রার্থীদের বিরুদ্ধেই তাদের লড়তে হচ্ছে। অনেক প্রার্থীরও ঘুম হারাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে এমপি হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় জমে উঠেছে সারা দেশের কয়েক ডজন আসনের নির্বাচন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবারও কুষ্টিয়া-৩ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। তার আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনি মাঠে রয়েছেন পারভেজ আনোয়ার তনু। তনুর বাবা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান পৌর মেয়র।
গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক। তার আসনে স্বতস্ত্র প্রার্থী হয়ে নির্বাচনি মাঠে রয়েছেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। একই আসনে আছেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল এবং আওয়ামী লীগ নেতা নুরে আলম সিদ্দিকী।
ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে