ঝালকাঠিতে পানির দাবিতে পৌরবাসীর বিক্ষোভ
, ২৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ঝালকাঠি সংবাদদাতা:
দীর্ঘ আড়াই বছর ধরে ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের কলাবাগান এলাকায় পৌর পানি সরবরাহের সমস্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ প্রথমে শহরে মিছিল করে। এরপর স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
এসময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ২ বছর ধরে কলাবাগান এলাকায় পানি সরবরাহের তীব্র সমস্যা সৃষ্টি চলে আসছে। এ ওয়ার্ডের বেশিভাগ জায়গাতেই দিনে কিংবা রাতে পানি পাওয়া যায় না। সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষকে বার বার অবহিত করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বর্তমানে পানির সমস্যার কারণে এলাকাবাসী নিরুপায় হয়ে নদীর পানি ব্যবহার করার কারণে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
স্থানীয় মুরাদ হোসেন বলেন, নিয়মিত পৌর পানির বিল পরিশোধ করলেও কী কারণে বছরের পর বছর
পানির পাম্প অকার্যকর থাকে সে বিষয়ে আমরা বোধগম্য নই। দ্রুত সময়ের মধ্যে পানির সমস্যা সামাধান করা এখন বাসিন্দাদের দাবি।
এ সমস্যা কেন এবং সমাধান কী? এ প্রশ্নের জবাবে পৌর প্রশাসক কাওছার হোসেন সাংবাদিকদের বলেন, পৌসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে ৪টি পাম্প থেকে পানি সরবরাহ করা হতো। কিন্তু পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ২টি পাম্পে পানি উঠছেনা এবং ১ টি পাম্প থেকে লবণাক্ত পানি ওঠে। তাই এই তিনটি পাম্প বন্ধ রয়েছে। ফলে ৯নং ওয়ার্ডে পানির সংকট বিরাজ করছে। ঝালকাঠি পৌরসভা ৭ জেলা পানি সরবরাহ প্রকল্প ও ২৫ জেলা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে বিষয়টির সমাধানের জন্য একটি প্রকল্প তৈরি করে পাঠানো করা হয়েছে। শিগগিরই এ প্রকল্প শুরু হলে ঝালকাঠিবাসী এ সমস্যা থেকে মুক্তি পাবে, বলেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক পৌর প্রশাসক কাওছার হোসেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)